Loading live market data...
Loading active stocks...
Connecting...

ধামাকা অফার! কোথায় পাবেন ১৫ হাজারের কমে Samsung Galaxy-র স্মার্টফোন?

Share:

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। আবার একাধিক সংস্থা ফোনের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। Samsung ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর।১৪,৫০০ টাকার বেশি সস্তায় গ্রাহকদের জন্য স্মার্টফোন বিক্রি করছে Samsung । Samsung Galaxy F36 5G ফোনের দাম কমে গিয়েছে।

কোনও গ্রাহক যদি ১৫ হাজার টাকার কম দামে ফোন কিনতে চাইছেন, তাঁরা  Samsung Galaxy-র F Series এর ফোনটি কিনতে পারেন। অনেক সস্তায় ফোনটি সামসংয়ের অফিসিয়াল ই-স্টোরে পাওয়া যাচ্ছে। এটি অফিসিয়াল ওয়েবসাইটে Samsung Galaxy F36 5G ফোনটি ১৭,৪৯৯ টাকায় লিস্ট করা রয়েছে। তবে এতে ৩ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। HDFC কার্ড পেমেন্টের মাধ্যমে ৩ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি এক্সিস ব্যাঙ্ক কার্ড পেমেন্ট করলে গ্রাহকরা ১০ শতাংশ ক্যাশব্যাকও পাবেন। এরসঙ্গে পুরানো এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। তবে ফোনের অবস্থা ও মডেলের ওপর নির্ভর করবে সেই ছাড়।  এই ফোনে 1080×2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.7 ইঞ্চি সহ ফুল HD+ Super AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে সংস্থা গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা দেওয়া রয়েছে। ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। প্রসেসর হিসেবে ফোনে কোম্পানি Exynos 1380 চিপসেট দেওয়া।

এই ফোনে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা রয়েছে। এতে ৫০ মেগাপিক্সেল মেইন লেন্স সহ একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফির ক্ষেত্রে ফোনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে ৫ হাজার মেগাহার্জ ব্য়াটারি রয়েছে। সঙ্গে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির ক্ষেত্রে ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়