চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আত্মহত্যা হায়দরাবাদের ছাত্রীর, কোচের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনল পরিবার

নিজস্ব প্রতিনিধি: তরুণী ছাত্রীর আত্মহত্যার ঘটনায় উত্তাল হায়দরাবাদ। বৃহস্পতিবার হায়দরাবাদে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রী আত্মহত্যা করে বলে অভিযোগ। তাঁর পরিবারের দাবি, কলেজ ভলিবল কোচের দ্বারা তীব্র হয়রানির কারণেই তরুণী আত্মহননের পথ বেছে নেন। মৃত তরুণীর নাম মৌনিকা। তিনি হায়দরাবাদের তারনাকা এলাকার রেলওয়ে ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মৌনিকার বাবার দায়ের করা অভিযোগ অনুসারে, কলেজের ভলিবল কোচ আম্বাজি নায়েক ১৯ বছরের তরুণীকে ক্রমাগত হয়রানি করছিল। তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিচ্ছিল।

অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত। বহু তল্লাশি চালিয়েও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছে বলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। মেদচাল-মালকাজগিরি জেলার লালাগুড়া এলাকায় বাড়ির মধ্যেই ওই দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, “আমরা একটি মামলা দায়ের করেছি এবং বিষয়টি নিয়ে তদন্ত করছি।” মৌনিকার বন্ধুরা তাঁর বাবা মাকে জানিয়েছিল যে কলেজের ভলিবল কোচ তাঁকে ক্রমাগত উত্যক্ত করছে। পাশাপাশি কোচের দাবি ছিল মৌনিকাকে তার সঙ্গে প্রেমের সম্পর্কে আসতে হবে। এই নিয়ে মনকষ্টে ভুগছিলেন মৌনিকা। বাধ্য হয়ে হয়তো তরুণী আত্মহননের সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সুন্দর, মিষ্টি, চঞ্চল মৌনিকা যে আর নেই তা যেন কেউ বিশ্বাসই করতে পারছেন না। এমন ঘটনা যে ঘটতে পারে তা ভাবতে পারছেন না কেউ। সকলের একটাই দাবি যার জন্য অকালে প্রাণ গেল মৌনিকার তার যেন শাস্তি হয়।

Published by:

Share Link:

More Releted News:

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ