চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভরদুপুরে হাঁসুয়ার এলোপাথাড়ি কোপ! রক্তাক্ত চায়ের দোকান, চাঞ্চল্য হরিহরপাড়ায়

নিজস্ব প্রতিনিধি, হরিহরপাড়া : সাতসাকলে চায়ের দোকানে গিয়ে চা খেতে চেয়েছিলেন। এটাই নাকি অপরাধ। হাঁসুয়ার কোপ দিয়ে বছর ৫৪-র লাল্টু মন্ডল ওরফে খালেক মণ্ডলকে (Khalek Mondal) খুন করার অভিযোগ উঠল চায়ের দোকানের মালিকের বিরুদ্ধে। সাতসকালেও রক্তাক্ত হয়ে পড়ে চায়ের দোকান।

জানা গিয়েছে, শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ার (Hariharpara) পদ্মনাভপুরে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন খালেক মণ্ডল (Khalek Mondal)। খালেক মন্ডলের বাড়ির পাশেই এই চায়ের দোকান। চা খেতে চাওয়ার পরে আচমকাই চায়ের দোকানের মালিক ঘর থেকে হাঁসুয়া দিয়ে কোপের পর কোপ মারতে থাকে। এলোপাথারি কোপ মারার জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন খালেক মণ্ডল। তিনি মাটিতে লুটিয়ে পড়ার পরেই চিৎকার চেঁচামিচি শুরু করে স্থানীয়রা। তাঁরাই ঘটনাস্থলে ছুটে আসে। দ্রুত তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিহরপাড়ার পদ্মনাভপুরে । মৃতের পরিবারের পক্ষ থেকে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আচমকা কেন খালেক মণ্ডলের (Khalek Mondal) ওপর হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। কী কারণে খুনের ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ (Hariharpara Police Station)। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে কেন আচমকা হামলা চালানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের সঙ্গে মৃতের কোনও অশান্তি চলছিল কিনা সবটাই জানার চেষ্টা করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ