দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্ধ করা হল অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট, সমাজবাদী পার্টির নিশানায় বিজেপি

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সাসপেন্ড করা হয়েছে সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট। এই বিষয় নিয়েই তুঙ্গে উঠেছে বিতর্ক। এই ঘটনাকে সরাসরি গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টি। এর জন্য দায়ী করেছে বিজেপিকে।

অখিলেশ যাদবের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে সাসপেন্ড করা হয়েছে। অখিলেশের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করায় যোগী রাজ্যের রাজনৈতিক মহলে হৈচৈ শুরু হয়েছে এবং দলীয় নেতারা তীব্র নিন্দা করেছেন। সূত্র জানিয়েছে, ফেসবুকে অখিলেশ যাদবেরের ৮০ লক্ষেরও বেশি লোক অনুসরণকারী রয়েছে। যদিও সরকারি সূত্র অনুসারে জানা গিয়েছে অনুপযুক্ত পোস্ট শেয়ার করার অভিযোগে ফেসবুক অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছে। নিয়মিতভাবে অখিলেশ যাদবের রাজনৈতিক বক্তব্য, সরকারি নীতির সমালোচনা এবং প্রচারণা-সম্পর্কিত বিষয়বস্তু সম্বলিত এই পেজটি পূর্ব সতর্কতা ছাড়াই বন্ধ হয়ে যায়। সরকারি সূত্রের দাবি, অখিলেশের অ্যাকাউন্টে একটি পোস্ট ছিল যা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে। যার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়।

ঘটনার পরেই, সমাজবাদী পার্টির আইটি টিম তাৎক্ষণিকভাবে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে মেটার সঙ্গে যোগাযোগ করে এবং সমস্যাটি রিপোর্ট করার জন্য ফেসবুক ইন্ডিয়া টিমের সাথে যোগাযোগ করে। শনিবার সকালের মধ্যে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়। তারপরে পূর্ববর্তী সমস্ত পোস্ট, ছবি এবং ভিডিও আবার জনসাধারণের কাছে দৃশ্যমান হয়। মেটা এখনও পর্যন্ত সাময়িক স্থগিতাদেশের কোনও ব্যাখ্যা না দিলেও, সমাজবাদী পার্টির নেতারা এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। ঘোসির সাংসদ রাজীব রাই এক্স-এর ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “দেশের সংসদের তৃতীয় বৃহত্তম দলের নেতা, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবজির অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃক ব্লক করা কেবল নিন্দনীয়ই নয়, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উপরও আঘাত। যদি এটি শাসক দলের নির্দেশে করা হয়ে থাকে, তবে এটি কাপুরুষতার লক্ষণ। সমাজবাদীদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা করা একটি ভুল।”

Published by:

Share Link:

More Releted News:

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

‘বাবা আমার শরীর স্পর্শ করবে না’, নোট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ