মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, টোটো চালকের অভিযোগ থানায়

Share:

নিজস্ব প্রতিনিধি,বৈষ্ণবনগর : রাজ্যে ফের সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি। এবার মালদহ। টোটো চালকের কাছে হাজার টাকা দাবি। না দেওয়ায় টোটো চালককে(TOTO Driver) বেধড়ক মারধর। মেরে ডান পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ। চোট পেয়েছে বাম পা এবং হাতেও। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের কালিয়াচক থানায়। আক্রান্ত টোটো চালক সঞ্জয় সাহা মালদা মেডিকেলে ভর্তি। বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার(Baishnabnagar P.S.) সব্দলপুর এলাকায়। আক্রান্ত টোটো চালকের অভিযোগ, দুবরি মোড় থেকে গোলাপগঞ্জ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দোকানের কিছু মাল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

ঠিক সেই সময় গোলাপগঞ্জ স্ট্যান্ড(Gopalganj Stand) থেকে ৫০ মিটার দূরে তার টোটো আটকায় এক সিভিক ভলান্টিয়ার। টোটোর চাবি কেড়ে নেওয়া হয়। অভিযোগ এরপর ওই টোটো চালকের কাছে হাজার টাকা দাবি করে কালিয়াচক থানায় কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ার(Civic Volenteer)। অভিযোগ টাকা না দেওয়ায় লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর ওই সিভিক ভলান্টিয়ারের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। তবে যদিও এই বিষয়ে ওই সিভিক ভলান্টিয়ারের কোন মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রয়োজনে সিসিটিভি(CCTV) ক্যামেরা খতিয়ে দেখা হবে। এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিভিকদের কোন গাড়ির কাগজপত্র দেখার অনুমতি নেই। শুধুমাত্র তারা যান চলাচল এবং আইনশৃঙ্খলা প্রশ্নে পুলিশের সহযোগিতা করবে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে সিভিকদের দাদাগিরি চলছে সর্বত্র।

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম