বন্দীদের হামাস মুক্তি দিতেই ইজরায়েলে ট্রাম্প, যোগ দেবেন মিশরে শান্তি বৈঠকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েল ও হামাসের মধ্যে বন্দীদের বিনিময় প্রক্রিয়া শুরুর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার পশ্চিম এশিয়া সফর শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট শান্তি বৈঠকে অংশ নিতে মিশরের উদ্দেশে পাড়ি দিয়েছেন। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে, ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে ফ্লাইওভার করে, যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ট্রাম্পের বিমানটি স্থানীয় সময় সকাল ৯:৪২ মিনিটে ইজরায়েলের বিমানবন্দরে অবতরণ করে।  তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর স্ত্রী সারা। ট্রাম্পের সঙ্গে রয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার স্ত্রী ও ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস প্রথম সাতজন বন্দীকে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করার কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্টের আগমন ঘটে। বাকি মুক্তিদের শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদমাধ্যমের এক তথ্যে জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প  তেল আবিবে বিমানবন্দরে অবতরণের পর  জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি যাবেন ইজরায়েলি পার্লামেন্ট নেসেটে। সেখানে তিনি ভাষণ দেবেন এবং বন্দীদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখান থেকে ট্রাম্প মিসরের অবকাযাপনকেন্দ্র শারম এল-শেখের উদ্দেশ্যে রওনা দেবেন গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে। ওই সম্মেলনে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ প্রায় ২০ জন বিশ্বনেতা। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, মার্কিন রাষ্ট্রপতির বিমান এয়ার ফোর্স ওয়ান শেষবার ইসরায়েলে এসেছিল ৭ অক্টোবর, ২০২৩ সালের হামলার পরপরই, যখন তৎকালীন  প্রেসিডেন্ট জো বাইডেন সংহতি সফরে এসেছিলেন। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর