‘ও নিজের দমে খেলছে’, টিম ইন্ডিয়ায় হর্ষিত রানার নির্বাচন নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন গম্ভীর

পাশাপাশি রানাকে লক্ষ্য করা ইউটিউবার ও সমালোচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় পেসার হর্ষিত রানাকে সমালোচনার হাত থেকে বাঁচালেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। গম্ভীরের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সংযোগের কারণে লাগাতার কটাক্ষের শিকার হচ্ছেন হর্ষিত রানা। গম্ভীরের পরামর্শে ২০২৪ সালে যখন কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জিতেছিল, তখন ২৩ বছর বয়সী হর্ষিত রানা কেকেআর দলের অংশ ছিলেন। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতের এই পেসার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হচ্ছেন এসেছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে দিল্লিতে গম্ভীরের আয়োজিত একটি ব্যক্তিগত দলের নৈশভোজেও যোগ দিয়েছিলেন হর্ষিত। এরপর থেকেই হর্ষিতকে নিয়ে গম্ভীরের পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। এমনকী সম্প্রতি ভারতীয় দলে হর্ষিত রানার নির্বাচনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী কৃষ্ণমাচারী শ্রীকান্তও। এবার এই বিষয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর।

পাশাপাশি রানাকে লক্ষ্য করা ইউটিউবার ও সমালোচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ী হয়েছে ভারত। ম্যাচ জয়ের পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর জানালেন, “YT-এর উপর মতামতের জন্য ২৩ বছর বয়সী একজন ক্রিকেটার কে লক্ষ্য করা লজ্জাজনক। তার বাবা প্রাক্তন নির্বাচক বা কোনও অনাবাসী ভারতীয় নন। সে সম্পূর্ণ নিজের দক্ষতায় খেলবে। আপনি চাইলে ওর পারফরম্যান্সকে লক্ষ্য করতে পারেন। সে মাত্র ২৩ বছর বয়সী একজন ছেলে। তবে শুধু হর্ষিত নয়, যে কারও বিরুদ্ধে এমনটা বললে আমার উত্তর এটাই হবে।” এর আগে একজন স্বনামধন্য ইউটিউবার তাঁর নিজের ইউটিউব চ্যানেলে হর্ষিতকে টিম ইন্ডিয়ায় নির্বাচনের বিরুদ্ধে মতামত শেয়ার করে বলেছিলেন যে, “টিম ইন্ডিয়ার একমাত্র স্থায়ী সদস্য হর্ষিত রানা আছেন। কেউ জানেন না কেন তিনি দলে আছেন। কিছু খেলোয়াড় ভালো করলেও আপনি তাকে বেছে নিতে পারবেন না এবং অন্যরা ভালো না করলেও তাকে নিতে পারবেন না। হর্ষিত রানার জন্যে গম্ভীরের সর্বদা হ্যাঁ রয়েছে।”

হর্ষিত রানার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে বলতে গেলে, গত বছর নভেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত তিনি দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। ডানহাতি এই স্পিডস্টার সব ফরম্যাটে খেলে মোট ১৯টি উইকেট পেয়েছেন। এদিন গৌতম গম্ভীরকে সাংবাদিক সম্মেলনটি বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয়েছিল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের পরিকল্পনায় রোহিত এবং কোহলি থাকবেন কিনা সেই বিষয়ই স্পষ্ট করতে গৌতম গম্ভীর বলেন, ২০২৭ বিশ্বকাপ এখনও দুই বছর দূরে রয়েছে তাই তখন কি হবে সেই কথা না ভেবে বর্তমানের উপর নজর দেওয়া ভাল। আসন্ন অস্ট্রেলিয়া সফর ও খেলা নিয়েই এই মন্তব্য করেন গম্ভীর।।

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়