সপ্তাহান্তে হাওয়া বদল, কালীপুজোর আগেই ভিজবে বাংলা, কী বলছে হাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষা বিদায় নিয়েছে বেশ কয়েকদিন হয়েছে। কিন্তু তারপরেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছেই। সকালের ও রাতে শিরশিরে ঠাণ্ডা অনুভূত হলেও বেলা হওয়ার পর রোদ উঠলেই অস্বস্তিকর গরম টের পাওয়া যাচ্ছে। সোমবার কালীপুজো ও দীপাবলি। তার আগেই সপ্তাহের শেষে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে। উত্তর ভারতের শুষ্ক আবহাওয়ার সঙ্গে জলীয় বাষ্প ভরা পূবালি হাওয়ার জন্য তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। এরজেরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। শনিবার রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীপাবলির আগে রাজ্যের ৬ জেলা ভিজতে পারে বলে জানা যাচ্ছে।

বর্ষা অফিসিয়ালি বিদায় নেওয়ার পরে, আবহাওয়ার বদল এসেছে। হেমন্তের ছোঁয়া লেগেছে। কিন্তু সাকলে ও রাতের দিকে আবহাওয়া মনোরম হলেও, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হয়েছে। বর্ষা বিদায়ের পরে তাপমাত্রা যেমন নেমেছিল, এই সপ্তাহের শেষে ১ ডিগ্রি করে বাড়তে চলেছে দিনের ও রাতের তাপমাত্রা। নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতাও হালকা ভিজতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার একই রকম আবহাওয়া বজায় থাকবে। সোমবার থেকে ফের উন্নতি হবে আবহাওয়ার। বাতাসে জলীয় বাষ্প থাকার জন্য ঠান্ডাভাব কমবে। বুধবার থেকে ফের আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার বদল হবে। আকাশে খাতবে মেঘ। বজায় থাকবে গুমোট আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাংলা থেকে বর্ষা বিদায়ের পর তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী। রাতের তাপমাত্রা ২৩ ডিগ্রিতে এসে ঠেকেছে। দিনের তাপমাত্রাও নেমেছে ৩১ এর ঘরে। যদিও বর্তমান পরিস্থিতিতে ১ ডিগ্রি করে বাড়তে পারে তাপমাত্রা। ফলে এখন মনোরম আবহাওয়া বজায় রয়েছে বঙ্গে। কিন্তু এই মনোরম আবহাওয়া কত দিন বজায় থাকে সেটাই এখন প্রশ্নের? শীতের আগমনের মধ্যেই ফের বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। কিন্তু বর্ষা বিদায়ের পরেও কেন বৃষ্টি? হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত ঠাণ্ডা হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ হওয়ার সংঘাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তারফলেই বৃষ্টি হবে।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়