প্রতিদিন তন্ত্রমতে দেবীকে আদা ও কারণ নিবেদন করা হয়, কোথায় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: কলকাতায় দুর্গাপুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, বারাসাত মধ্যমগ্রামে কালীপুজো, বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো অত্যন্ত পরিচিত। নবদ্বীপধাম বৈষ্ণবতীর্থ হিসেবে পরিচিত হলেও এখানে শক্তি সাধনার ইতিহাস বহুদিনের। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত হলেও এখানে শক্তি সাধনা হয় অনেকদিন ধরেই। কোথাও হয় বৈষ্ণব মতে, কোথাও হয় তন্ত্র মতে। নবদ্বীপের পুরনো কালী মন্দির হল পাড়ামা মন্দির ও ওলাদেবী মন্দির। মালঞ্চ পাড়ার বুড়ো শিবতলা রোডের আচার্য পাড়া লেনে অবস্থিতি এই মন্দির। বছরভর এখানে পুজো হয়। ওলা দেবী মন্দির অবস্থিত ওলাদেবীতলায়। পুজোটি হেরিটেজের তকমা পেয়েছে।

পাড়ামা মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিতা ১৩ পোয়া দক্ষিণাকালীর মূর্তি। তাকেই পুজো করা হয়। মায়ের গলায় থাকে ৫৪টি মুণ্ডর মালা। এখানেই সারাবছর পূজিত হওয়ার পর দীপান্বিতা অমাবস্যার সকালে পুরনো মূর্তির বিসর্জন দেওয়া হয় ভাগীরথীতে। কথিত আছে কোনও কালিসাধক এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে সাধক পঞ্চানন চট্টোপাধ্যায় দেবীর পুজোর দায়িত্ব নিয়েছেন। বর্তমান পুরোহিত জানিয়েছেন, ৫ পুরুষ ধরে তারা পুজো করে আসছেন।

এখানে তন্ত্রমতে রাতে দেবীর পূজা করা হয়। কালীপুজোয় খিচুড়ি, অন্ন, শোল, ইলিশ, কাতলা সহ নানা রকম মাছ দেবীকে ভোগ দেওয়া হয়। পাশাপাশি হয় অন্নকূট। এইদিন দেবীকে অন্ন, কচুর শাক মোচা পঞ্চ ব্যঞ্জন পুষ্পান্ন পরামান্য নানা রকম ভাজা দিয়ে নিবেদন করা হয়। প্রতিদিন তন্ত্রমতে দেবীকে আদা ও কারণ নিবেদন করা হয়। আগে ছাগবলি দেওয়া হলেও, এখন তার বদলে আঁখ, কলা ও চালকুমড়ো দেওয়া হয়। এই পুজোয় স্থানীয় মহিলারাও অংশ নেন। সকলে মিলে মায়ের পুজোর আয়োজন করেন। এবারও নিয়ম মেনে চলছে পুজোর আয়োজন।

পাশাপাশি নবদ্বীপের ওলাদেবী তলার ওলামায়ের পুজো অত্যন্ত পরিচিত। প্রায় ৩০০ বছর ধরে পূজো হয়ে আসছে। ওলাদেবী দক্ষিণা কালী রূপে পূজিত হন। মাকে দেওয়া হয় ইলিশ মাছ ও পুঁইশাকের চচ্চড়ি। এই পুজোর দায়িত্ব রয়েছে গোস্বামী পরিবারের কাছে। জানা গিয়েছে, বৈষ্ণব মতে দক্ষিণাকালীর মূর্তি তৈরি করা হয়। সন্ধ্যায় প্রদীপ দেওয়া হলেও রাতে আরতি বা পুজো দেওয়া হয় না। কিন্তু কি কারণে শুরু হয়েছিল পুজো? এক সময় ওই অঞ্চলে ওলা ওঠা বা কলেরার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। সেই রোগ দূর করতে এই দেবীর আরাধনা শুরু করেছিলেন স্থানীয়রা। সেই থেকে দেবীর নাম হয়ে উঠেছিল ওলাদেবী। জানা যায়, এক কালিসাধক এই দেবীর প্রতিষ্ঠা করেছিলেন। পরে পুজোর দায়িত্ব পেয়েছিলেন পন্ডিত শিবপ্রসাদ গোস্বামী। তারপর থেকে পালা করে বছরভর নিত্যপূজা করা হয় এই ওলা দেবীর। দীপান্বিতা অমাবস্যার সকালে নিত্য পুজোর পর বারবেলায় পুরনো প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় ভাগীরথীতে তারপর আসে নতুন প্রতিমা।

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার