স্বামীর ব্যবহারেই দূর হবে স্ত্রীর সন্দেহ রোগ, রইল টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ এইগুলি হয়েছে আমাদের জীবনের অংশ । মানুষ পাশাপাশি বসে থাকলেও তারা আর আগের মতো গল্প করে না, বরং ফোন ঘাঁটতেই ব্যস্ত। স্বামীও জানতে পারেন না স্ত্রীর জীবন সম্পর্কে, স্ত্রীও স্বামীর জীবনের অনেক বিষয় সম্পর্কে ওজানাই থেকে যান। এর ফলে নানা ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া-অশান্তি, সম্পর্কে ফাটল দেখা দেয়। ধরুন আপনার স্ত্রী আপনার whatsapp চ্যাট পড়ে ফেললেন এবং আপনার করা কোনও মেসেজকে ভুল বুঝলেন, তাহলে কী করবেন? এই সমস্ত বিষয় নিয়েই সংসারে অশান্তি শুরু হয়। ভুল বোঝাবুঝি দূর করতে এবং সম্পর্কের অবনতি রোধ করতে কিছু সঠিক পদ্ধতি অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাদের এমনই কিছু টিপস দেব যেগুলো জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কঠিন সমস্যা আসলেও তা সমাধানে সাহায্য করবে

স্ত্রীর প্রতিক্রিয়ায় তৎক্ষণাৎ রেগে যাবেন না। শান্তভাবে চিন্তা করুন। তাঁর মাথা ঠান্ডা হওয়ার মতো সময় দিন। রেগে গিয়ে  প্রতিক্রিয়া দেওয়া বা আত্মরক্ষামূলক মনোভাব ঝগড়াকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে।

স্বামী-স্ত্রীর সম্পর্কে যেন সততা থাকে। যদি এমন কোনও মেসেজ থাকে যে আপনার স্ত্রীর খারাপ লাগতে পারে তাহলে তাকে সত্যিটা অবশ্যই ব্যাখ্যা করুন। মিথ্যা বলা বা অজুহাত এই বিষয়গুলিকে আরও জটিল করে তুলতে পারে। মেসেজের আসল অর্থ কি ছিল তা খুলে বলুন।

আপনার ফোন পাসওয়ার্ড বা চ্যাটে স্বচ্ছতা বজায় রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্কে তো লুকোচুরির কোনও ব্যাপার নেই। এতে আপনাদের একে অন্যের প্রতি আস্থা বাড়বে। ভবিষ্যতের সন্দেহবাতিকতার সম্ভাবনাও কমবে।

নিজেকে ব্যাখ্যা করার ওপর মনোনিবেশ করবেন না। স্ত্রীর মনের অনুভূতিগুলিও বুঝুন। ভাবুন কেন তার খারাপ লাগছে। এগুলো বোঝার চেষ্টা করলে দেখবেন রাগ আপনা আপনি কমে গিয়েছে।

বিশ্বাস যদি একবার ভেঙ্গে যায় তবে তা ফেরাতে টাইম লাগে সময় লাগে নিজেরা অল্প অল্প করে সময় কাটান ছোট ছোট সারপ্রাইজ দিন ধীরে ধীরে মন থেকে দেখবেন সন্দেহ দূর হয়ে গেছে

একটি সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, প্রত্যেকের জীবনেই কিছু পার্সোনাল স্পেসের প্রয়োজন হয়। শান্ত পরিবেশে বসে নিজেরা এই বিষয়ে আলোচনা করুন। সম্পর্কে পার্সোনাল স্পেস নিশ্চয়ই থাকবে। কিন্তু তা অবশ্যই সম্পর্কের মধ্যে সততা বজায় রেখে।

এতকিছুর পরেও যদি দেখেন সম্পর্ক ভাল হচ্ছে না তাহলে একজন কাউন্সিলরের সাহায্য নিন। দ্রুত ভুল বোঝাবুঝি কমান, সম্পর্কের নতুন সূচনা করুন।

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার