‘আমরা নতুন বিহার গড়ব’, দৃঢ় কণ্ঠে অঙ্গীকার তেজস্বীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহার নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী  যাদব প্রচার শুরু করেছেন। আসন্ন নির্বাচনে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি। সহরসার সিমরি বখতিয়ারপুরে করলেন প্রথম জনসভা। বক্তৃতা দিতে গিয়ে তিনি অস্ত্র করেছেন নীতিশ কুমার বিরোধী প্রচারকে। বলেছেন, “নীতিশ কুমার কুড়ি  বছরেও অভিবাসন বন্ধ করতে পারেননি। আমাদের সরকার এলে আমরা এক নতুন বিহার তৈরি করব। আমি হয়তো তরুণ, কিন্তু আমার প্রতিশ্রুতি মজবুত। আমার স্বপ্ন বিহারকে দুর্নীতিমুক্ত করা।“

তেজস্বী যাদব আরও বলেন যে এনডিএ-র মুখ্যমন্ত্রী কে হবেন তা জানাই যাচ্ছে না। বিজেপি নীতিশ কুমারের প্রতি অন্যায্য আচরণ করছে। তেজস্বী জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে স্পষ্ট বলেন তিনি শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন না, এমনকি ভোটে জয়ী হলেও তিনি যে শুধু জনগণকে আশা দিয়ে যাবেন তা নয়, বরং সেই প্রতিশ্রুতি ও আশা পূরণ করবেন। তাই জনগণের কাছে একটি সুযোগ চেয়েছেন তেজস্বী। এদিনের সভায় তেজস্বী এনডিএ এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্রভাবে নিশানা করেছেন। 
তেজস্বী যাদব এনডিএকে আক্রমণ করে বলেন, "এনডিএ তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি। অমিত শাহ বলেছেন যে নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে। তবে একটা বিষয় নিশ্চিত যে নীতিশজি মুখ্যমন্ত্রী হবেন না।" তারপরেই তিনি নীতিশকে 'কাকা' সম্বোধন করে সহানুভূতির সুরে বলেন, "আমাদের কাকা নীতিশ কুমারকে অপহরণ করা হয়েছে। বিজেপি ওর প্রতি অবিচার করছে। 
জনসভা থেকে তেজস্বী বারবার প্রশ্ন তুলেছেন, বারবার সরাসরি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে। লালুপুত্র প্রধানমন্ত্রীকে বিদ্রূপাত্মক ভঙ্গিতে নিশানা করে বলেন, "মোদিজি, আপনি গুজরাতে কারখানা স্থাপন করবেন, আর জয় চাইবেন বিহার থেকে?" তিনি স্পষ্ট অভিযোগ করেন যে বহির্শক্তি বিহারের জনগণকে নিয়ন্ত্রণ করতে চায় যা কখনওই উচিত নয়।
বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ইডি এবং সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাগুলির ব্যবহারের বিষয়ে এনডিএকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "আমরা বিহারিরা ভয় পাব না। আমাদের পিছনে যতই ইডি এবং সিবিআই পাঠানো হোক না কেন, বিহার মাথা নত করবে না।" তারপরেই তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন, "বিহার একজন বিহারী দ্বারা পরিচালিত হবে, কোনও বহিরাগত দ্বারা নয়।" 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩