চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীপাবলি নিয়ে করা উপহাসকে সমর্থন, ব্যাপক ট্রোলের মুখে পড়ে ক্ষমা চাইলেন মহুয়া মৈত্র

নিজস্ব প্রতিনিধি: এক কানাডিয়ান ব্লগারের সোশ্যাল মিডিয়ার একটি পোস্টকে সমর্থন করে বেজায় ট্রোল্ড হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। ওই পোস্টে ভারতীয়দের নিন্দা করা হয়েছিল। পাশাপাশি দীপাবলি উৎসবকে নিয়ে উপহাসও করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ে বাধ্য হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মহুয়া। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন।

মহুয়া জানিয়েছেন যে এই ভিডিওটিকে তিনি সমর্থন করেননি। আসলে তখন তিনি ভ্রমন করছিলেন। অন্য একটি ভিডিওর সঙ্গে তিনি গুলিয়ে ফেলেন। আসলে সেই পোস্টটিকে সমর্থন করতে গিয়ে তিনি ভুল করে এই পোস্টটিকে সমর্থন করে ফেলেন। স্বভাবতই মহুয়া মৈত্রকে নিয়ে উঠেছে নিন্দার ঝড়। প্রবলভাবে সরব হয়েছে বিজেপি।

বৃহস্পতিবার Nate নামক এক ব্লগার তার X হ্যান্ডেল CelticAshes নামক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। তাতে তিনি দীপাবলি উদযাপনের সময় রাস্তাঘাটে বাজির  টুকরো বা অন্যান্য আবর্জনা পড়ে থাকার দৃশ্য তুলে ধরেন। এর পাশাপাশি পুলিশ আধিকারিক এবং সাধারণ মানুষকে আবর্জনা ফেলা বন্ধ করার আহ্বান জানান। এই বিষয়টিকেই সমর্থন করেন মহুয়া। লেখেন, “আমি এর সঙ্গে সহমত।”

তারপরেই বিজেপি আক্রমণ করতে শুরু করেন মহুয়াকে। তারা স্পষ্টভাবে দাবি করেন যে পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা, তার থেকে নাকি বাংলাদেশের অবস্থা অনেক ভাল। শুধুমাত্র টাকার জন্য নাকি জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করছেন মহুয়া মৈত্র। তাদের দাবি তৃণমূলের এই সাংসদ নাকি কাশ্মীরকে আজাদ কাশ্মীর হিসেবে দেখেন এবং সন্ত্রাসীদের সঙ্গে পর্যটকের মতো ব্যবহার করেন। শুধু তাই নয়,  বিজেপি আক্রমণ শানিয়েছে মহুয়ার অতীতের কথা তুলে ধরে। কোনও এক সময় তিনি মা কালীকে মাংস এবং সুরা গ্রহণকারী বলে অভিহিত করেছিলেন। সেকথা স্মরণ করিয়েও চলেছে আক্রমণ।

 

এরপর খানিক বাধ্য হয়েই নিজের কাজের ব্যাখ্যা দিয়েছেন মহুয়া মৈত্র। শুক্রবার নিজের X হ্যান্ডেলে তিনি লিখেছেন, “অন্য একটি পোস্টের সঙ্গে তিনি এই পোস্টটি গুলিয়ে ফেলেছিলেন। সেই জন্যই ভুল করে সহমত পোষণের কথাটি লেখা হয়ে গিয়েছে। মহুয়ার কথায়, “আমার টুইটারে অনেকগুলো ভিডিও দেখাচ্ছিল। আমি নেটের বর্ণবৈষম্যমূলক পোস্টে সহমত পোষণ করছি লিখে ফেলেছি, এটা আমার ভুল। আসলে তখন আমি ভ্রমণ করছিলাম, সেই জন্যই এমন ভুল হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত।”

Published by:

Share Link:

More Releted News:

মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হুমায়ুন কবীর, যুবকের কীর্তিতে হুলস্থূল

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ পরিষেবা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

গোষ্ঠীদ্বন্দ্ব নাকি গোপন কৌশল? বাসন্তীতে দুই প্রার্থীর নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ