মধ্যপ্রদেশের পর বাংলাতেও কার্বাইড গান! দৃষ্টিশক্তি হারাতে বসেছে মালদহের ৯

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজোল: মধ্যপ্রদেশের আতঙ্ক এবার বাংলাতেও। সেই আতঙ্ক অন্যকিছু নয়, কার্বাইড গান। উৎসবে আনন্দ করতে গিয়ে দৃষ্টি হারাতে বসেছে শিশুরা। দীপাবলির সময় মধ্যপ্রদেশে ১৪ জন শিশুর দৃষ্টি হারানোর খবর পাওয়া গিয়েছে। এবার বাংলাতেও থাবা বসিয়েছে কার্বাইড গান। মালদায় শিশু-কিশোর মিলিয়ে ৯ জন দৃষ্টি হারানোর পথে। এই নিয়ে উদ্বেগ বেড়েছে।

জানা গিয়েছে,  কয়েকদিন আগে চোখ দেখাতে চিকিৎসকদের কাছে গিয়েছিল এই আক্রান্তরা। কার্বাইড গান থেকে বিস্ফোরণ হয়ে চোখ হারাতে বসেছে মালদার ৯ শিশু ও কিশোর। তাঁদের মধ্যে ৫ জন চিকিৎসক দেবদাস মুখোপাধ্যায়ের কাছে, মলয় সরকারের কাছে ১ জন এবং সৌরভ পোদ্দারের কাছে ২ জনের চিকিৎসা চলছে। আকাশ বিশ্বাস (১৩) বাড়ি গাজোলের প্রত্যন্ত গ্রামে। ইউটিউব দেখে বাড়িতে থাকা খালি জলের বোতল আর কার্বাইড দিয়ে বন্দুক বানিয়েছিল। সেটি  জ্বালাতেই বিস্ফোরণ। হবিবপুরের কিশোর বিশ্বাসের চিকিৎসা চলছে চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে। সে জানায়, গ্রামেরই একজন কার্বাইড গান তৈরি করেছিলেন। তাতে আগুন ধরে যায়। নেভানোর সময় হাত লেগে যায় কার্বাইড। ‌ ভুলবশত চোখে লাগতেই সমস্যা বেড়ে যায়।

এবছর ‘কার্বাইড বন্দুক’ও এসেছিল বাজারে। বহু শিশু এই কার্বাইড বন্দুক ব্যবহার করেছে। আর এই বাজি বাবা-মায়ের জন্য হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো। মাত্র তিন দিনে মধ্যপ্রদেশ জুড়ে ১২২ জনেরও বেশি শিশু চোখে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৪ জন দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়েছে। চলতি বছরে কার্বাইট গান যেন আতঙ্ক নিয়ে এসেছে।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর