দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাণপ্রতিষ্ঠার পর ধ্বজারোহণ, রাম মন্দিরের চূড়ায় এবার উড়বে ধর্মধ্বজা

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যার রাম মন্দিরের চূড়ায় পতাকা উত্তোলন অনুষ্ঠানের প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস প্রধান মোহন ভাগবত এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন। ২৫ নভেম্বর রাম মন্দিরের চূড়ায় ২২ ফুট দৈর্ঘ্য এবং ১১ ফুট প্রস্থ বিশিষ্ট একটি পতাকা উত্তোলন করবেন তাঁরা। এই ধ্বজা উত্তোলন অনুষ্ঠান প্রাণ প্রতিষ্ঠা উৎসবের মতোই জাঁকজমকপূর্ণ হবে। পাশাপাশি ধ্বজ্জা উত্তোলনের মধ্য দিয়ে রাম মন্দিরের নির্মাণেরও সমাপ্তি ঘটবে।

সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বিশ্বের বৃহত্তম স্কাউট এবং গাইড জাম্বুরিতে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানাবেন অতিথিদের। ৩৫,০০০ এরও বেশি ক্যাডেট অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী “উত্তর প্রদেশ উন্নয়ন” অভিযানের সাফল্য পর্যালোচনা করবেন,নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটিও পরিদর্শন করবেন ওই দিন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরির মতে, বাল্মীকি রামায়ণে বর্ণিত সূর্য, ওম এবং অযোধ্যার রাজবৃক্ষ কোভিদার প্রতীক সম্বলিত গেরুয়া পতাকা রাম মন্দিরের ১৬১ ফুট উঁচু চূড়ায় ৪২ ফুট লম্বা একটি স্তম্ভের উপর উত্তোলিত হবে। গোবিন্দ দেব গিরি আরও বলেন যে পাঁচ দিনের এই উৎসব ২১ নভেম্বর শুরু হবে এবং ২৫ নভেম্বর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শেষ হবে।

রাম মন্দির ট্রাস্ট এই অনুষ্ঠানের অতিথি সংখ্যা ৮,০০০ থেকে বাড়িয়ে ১০,০০০ করেছে। মন্দির প্রাঙ্গনে অব্স্থিত শিব, গণেশ, সূর্য, হনুমান, দেবী ভগবতী, দেবী অন্নপূর্ণা এবং শেষাবতার মন্দিরেও পতাকা উত্তোলন করা হবে। রাম মন্দির ট্রাস্টের সদস্য অনিল মিশ্র বলেন, পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় রাম মন্দির সহ ৮টি মন্দিরেই বিশেষ পুজো এবং যজ্ঞ করা হবে। সেই সঙ্গে হবে অন্য অনুষ্ঠানও। অযোধ্যা এবং বেনারসের আচার্যরা এই আচার অনুষ্ঠান করবেন। পতাকাটি এমনভাবে লাগান থাকবে যে প্রচন্ড ঝড়েও সেটি কোনওভাবে ক্ষতিগ্রস্ত হবে না।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ