টসে হার, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20-ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়ান ডে-র পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০-তে খেলতে নেমেছে ভারত। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ খেলা না হলেও মেলবোর্নে শুরু হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচে টসে জয় পেয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। কিন্তু বৃষ্টির কারণে সেই খেলা সম্ভব হয়নি। শুক্রবার মেলবোর্নে টি-২০ দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচেও টসে হার ভারতের।

টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ টি-২০ দ্বিতীয় ম্যাচে প্রথমে খেলতে নামছে সূর্যকুমাররা। প্রথম ম্যাচের থেকে কোনও পরিবর্তন হয়নি দলে। প্রথম ১১ জনই খেলছে। দলের ২০ রানের মাথায় হেজলউডের বলে মিড অফে মার্শের হাতে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন শুভমন গিল। এরপরে তিন নম্বরে নেমেও রান পেলেন না সঞ্জু। নেথান এলিসের বলে ২ রান করে আউট হলেন তিনি। ৩২ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। ১ রানে আউট হন সূর্য। পাওয়ার প্লে-র মধ্যে ৪ উইকেটও হারায় ভারতের। হেজলউডের বলে শূন্য রানে মাঠের বাইরে তিলক বর্মা। সিরিজ জয় করা একটা লক্ষ্য দুই দলের কাছে। পাশাপাশি ভারত ও অস্ট্রেলিয়া শক্তিপরীক্ষাও করে নিচ্ছে। ২০২৬ সালে শ্রীলঙ্কায় হতে চলেছে  টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতিতে তাদের দলের শক্তি পরীক্ষা করার চেষ্টা করবে।

এদিন খেলার শুরুতে শুভমন গিলের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেছিল অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার আউট দিয়েছিলেন। কিন্তু ডিআরএস নিয়ে বেঁচে গেলেন শুভমন।  মেলবোর্নে নামার আগে ভারতীয় শিবিরকে স্বস্তি দিয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবের রানে ফেরা। সম্প্রতি তাঁকে ভালো খেলতে দেখা যায়নি টি-টোয়েন্টি অধিনায়ককে। টি-টোয়েন্টিতে পরিচিত ছন্দে সূর্য।

ক্যানবেরার মতো  মেলবোর্নেও ৩ স্পিনার নিয়েই খেলতে নেমেছে ভারত। তাঁরা অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব। ক্যানবেরার মতো মেলবোর্নেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এদিন খেলা শুরু হয়েছে। প্রথম ম্যাচের মতো এই ম্য়াচও বৃষ্টি ভিলেন হয় কিনা সেটাই দেখার।

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসেবে জয় করলেন জাপান ওপেন

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক