চিনের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপন ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনী চিনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিকেল বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে। জানা গিয়েছে, বাংলাদেশ ও চিনের যৌথ উদ্যোগেই এই ইউএভি কারখানা স্থাপন করা হয়েছে। এটি দেশের প্রতিরক্ষা শিল্প ক্ষমতার জন্য একটি বড় মাইলফলক হিসেবে গণিত হবে বলে আশা করছেন বাংলাদেশের আধিকারিকরা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

এ ছাড়া চিন-বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সমন্বয়সভার কার্যবিবরণীতে এই তথ্য জানা গিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সবাই ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য এই খাতে সরকারি বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের বেশ কিছু সুযোগ নতুন করে তৈরি হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বিডার সভায় বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন দু‘বছর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যান্ড  ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি ও সফলভাবে ওড়ানো হয়। এর উদ্দেশ্য ছিল নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফ্ট উৎপাদন করা হয়।

বিমান বাহিনীর কর্মকর্তারা আরও জানিয়েছেন বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামের চাহিদা প্রবল। দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে চাইলে বিশ্ববিদ্যালয়লিকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই এভিয়েশন খাতে উন্নয়ন সম্ভব হবে। বিদেশী বিনিয়োগের সম্ভাবনা বাড়বে।চিনের বিমান ওভারহলিংয়ের প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা বিডার সভায় জানান, বিমান বাহিনীর ক্ষমতা এবং জনবলের সঙ্গে কিছু সরঞ্জাম যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিন ওভারহলিং করা সম্ভব। তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান এবং বিমানের ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় এই খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলক সহজ হবে। 

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খালে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে