পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার একবালপুরে দুই শিশুকে কেনাবেচার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুত্রসন্তানের শখ পূরণ করতে দুই বছর বয়সি দুই শিশুকে কেনার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এই ঘটনায় মহম্মদ জুলকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ওই দুই শিশুকে। অভিযুক্তের স্ত্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে শিশু কেনাবেচার একটি চক্র কাজ করছে।

পুলিশ সূত্রে খবর, দুই শিশুর মা আর্থিক সমস্যায় ভুগছিলেন। দুই সন্তানের ভরণপোষণ চালাতে সমস্যায় পড়ছিলেন তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে এক মহিলা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। শিশু দু’টির মাকে আশ্বাস দেওয়া হয়, একটি ব্যবসায়ী পরিবার তাদের দেখভালের দায়িত্ব নেবে। এমনকী, মা চাইলে সন্তানদের সঙ্গে থাকতে পারবেন, অথবা নিয়মিত দেখা করতে পারবেন বলেও জানানো হয়। সেই আশ্বাসে বিশ্বাস করে সন্তানদের অন্যের কাছে রাখতে রাজি হন ওই মহিলা। অভিযোগ, প্রায় ছ’দিন আগে ওই মহিলা দুই শিশুকে নিয়ে চলে যান। পরে একবালপুরের বাসিন্দা এক দম্পতির কাছে তাদের বিক্রি করা হয় বলে অভিযোগ। শিশুদের দত্তক নেওয়ার জন্য জাল নথিও তৈরি করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুনঃ চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

এদিকে সন্তানদের সঙ্গে দেখা করতে না পেরে সন্দেহ হয় মায়ের। অভিযোগ, তাঁকে ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত একবালপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে পুলিশ জুলকারের বাড়িতে তল্লাশি চালিয়ে শিশু দু’টিকে উদ্ধার করে। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আপাতত শিশু দু’টিকে হোমে পাঠানো হয়েছে।

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে