২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! আরও নামবে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ধাক্কায় অনেকটাই নামলো কলকাতার তাপমাত্রা। শহরের তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নিচে। এর ফলে ছুটির দিনে শীতের আমেজ শহরজুড়ে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, রবিবার ছুটির দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮২ শতাংশ। আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও বেশ কিছুটা নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নামবে। ফলে জাঁকিয়ে শীত এখন শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমী হওয়ার দাপটে বাংলা জুড়ে এখন শুধুই শিরশিরে ঠান্ডা।

বিগত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা নামছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়েছিল। শনিবার ও রবিবার তাপমাত্রা আরো বেশ কিছুটা নেমেছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, দু-তিন দিনের মধ্যেই কুড়ি ডিগ্রির নিচে নামবেন কলকাতার তাপমাত্রা। রবিবার সকাল থেকেই সেই আমেজ টের পাচ্ছে শহরবাসী। সোমবার আরো বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে বলে জানা যাচ্ছে।

চলতি বছরে শীত দীর্ঘমেয়াদি হতে পারে, আগেই জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের শুরু থেকেই এবার শীতের আমেজ টের পাচ্ছে বঙ্গবাসী। চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরির আশঙ্কা আছে। সেই ক্ষেত্রে ঠাণ্ডা একটু বাধা পেতে পারে। কিন্তু তারপরেই পরবে জাঁকিয়ে শীত। হাওয়া অফিসের পক্ষ থএকে জানানো হয়েছে, আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার হেরফের হতে পারে। জেলা ভেদে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। আগামী সোমবার কলকাতায় রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নামতে পারে। পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা অনেকটাই কমেছে। পুরুলিয়ায় তাপমাত্রা বিগত কয়েকদিনে ৮ ডিগ্রি কমেছে। আগামী সপ্তাহে সেখানে তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রির নিচে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর