সঞ্জু যাচ্ছেন চেন্নাইয়ে, পুরানো দল রাজস্থান রয়্যালসে ফিরছেন জাডেজা, IPL-এ কত টাকার চুক্তি হল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশকিছুদিন ধরে চলা জল্পনার অবসান হয়েছে। ২০২৬ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন সঞ্জু স্যামসন। কেরালার ৩০ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান শনিবার (১৫ নভেম্বর) আইপিএল ২০২৬ নিলামের আগে আনুষ্ঠানিকভাবে সিএসকে-তে যোগ দিয়েছেন। রাজস্থান রয়্যালস থেকে এসেছেন চেন্নাই সুপার কিংসে। সিএসকের সঙ্গে তার একটি বাণিজ্য চুক্তি হয়েছে যেখানে রবীন্দ্র জাদেজা ফিরছেন রাজস্থান রয়্যালসে। অভিজ্ঞ এই অলরাউন্ডার ১৬ বছর পর নিজের পুরনো দলে ফিরে যাচ্ছেন।

আইপিএল এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, “সঞ্জু স্যামসন এখন তার বর্তমান লিগ ফি ১৮ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করবেন।” আরও জানানো হয়েছে, “বাণিজ্যিক চুক্তি অনুযায়ী রবীন্দ্র জাডেজা চেন্নাই থেকে রাজস্থানে যোগ দিচ্ছেন। তাঁর আইপিএল বেতন ১৮ কোটি টাকা থেকে কমে ১৪ কোটি টাকা হচ্ছে। ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকেও ছেড়ে দিয়েছে চেন্নাই। তিনি রাজস্থানে যোগ দিচ্ছেন ২ কোটি ৪০ লাখ টাকায়।”

আইপিএল ইতিহাসে স্যামসন হলেন রাজস্থান রয়্যালস-এর হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার খেলোয়াড় এবং বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে তাদের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও তাঁর দখলে। আইপিএল ২০২১-এর আগে তাকে আরআর-এর অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং তারপর থেকে, তিনি ৬৭টি ম্যাচের মধ্যে ৩৩টিতে জিতেছেন। আইপিএলে স্যামসন হলেন  রাজস্থানের সবচেয়ে সফল অধিনায়ক।  আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে স্যামসনকে রাজস্থান রয়্যালস ১৮ কোটি টাকায় ধরে রেখেছিল। ইনজুরিজনিত সমস্যার কারণে তিনি আইপিএল ২০২৫-এ আরআর-এর হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন এবং ২৮৫ রান করেছিলেন।

অন্যদিকে, জাদেজা ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক করেন এবং জয়পুর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে দুই মৌসুমে মোট ২৭টি ম্যাচ খেলেন। তিনি ৪৩০ রান করেন এবং ছয়জন ব্যাটসম্যানকে আউট করেন। তিনি ২০১২ সাল থেকে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাথে যুক্ত ছিলেন এবং ১৮৬ ম্যাচে ১৪৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২১৯৮ রান করেন। বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে জাদেজা সিএসকে-র সর্বোচ্চ উইকেট শিকারী।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা