স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্ত্রীকে মারধরের মামলায় গ্রেফতারের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেলেন বহুল চর্চিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান মাত্র ২০০ টাকার মুচলেকায় হিরো আলমের জামিন মঞ্জুর করেছে। স্ত্রীকে পেটানো, হত্যার চেষ্টা চালানোর মতো মারাত্মক অভিযোগ থাকা সত্বেও কিভাবে বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটরকে জামিন দেওয়া হল তা বুঝতে পারছেন না বর্ষীয়ান আইনজীবীরা। বিচারক আদৌ নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত আইনের ধারা সম্পর্কে ওয়াকিবহাল কিনা, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

সম্প্রতি হিরো আলম ও তাঁর স্ত্রী রিয়া মনির মধ্যে দাম্পত্য কলহ তুঙ্গে ওঠে। এর পরেই স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর। গত ২১ জুন রিয়ার পরিবারকে মীমাংসা করার জন্য হাতিরঝিলের বাড়িতে ডেকে পাঠান হিরো আলম। অভিযোগ, হাতিরঝিলের বাড়িতে ঢোকার পরেই হিরো আলম ও তার সঙ্গীরা রিয়া ও তার পরিবারের সদস্যদের উপরে আক্রমণ চালায়। বেধড়ক মারধর করা হয় এবং আক্রান্তদের কাছ থেকে সোনার গয়না লুট করা হয়। এ নিয়ে হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রিয়া মনি। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি। গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান গার্হস্থ্য হিংসার মামলায়  হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিন সকালেই হাতিরঝিলের বাড়ি থেকে বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করে পুলিশ।

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে