‘ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব’, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের আগেই দিল্লির বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি মোদি সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, ‘নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে লক্ষ্য করেছি, তারা বাংলাদেশির চাপে ফেলেছেন, সব নিয়ে গিয়েছেন, কিন্তু বিনিময়ে আমাদের কিছু দেননি। তা আর হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করতে যা করার তাই করবে বিএনপি সরকার।’ ভারত বিদ্বেষী হিসাবে বরাবর পরিচিত বিএনপি মহাসচিবের এমন বক্তব্য ঢাকা-দিল্লির সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা বাড়াবে বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

গত বছরের ৫ আগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে ভারত বিরোধীরা নকধাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে। ভারতের বিরুদ্ধে লাগাতার প্রচার চলার পাশাপাশি ভারতের পণ্য বয়কটেরও ডাক দিয়েছে একাধিক সংগঠন। তার মধ্যে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপিও। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি তো ঢাকার রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ভারতীয় শাড়ি পোড়ানোর কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিল্লির বিরুদ্ধে সুর সপ্তমে নিয়ে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা চাই যে, ভারত আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহায়তা করেছে। তাহলে তো আরও বেশি করে বাংলাদেশকে সহায়তা করা দরকার।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সরকার ও মোদি সরকারের সময় দেখেছি, উল্টে তারা বাংলাদেশির চাপে ফেলেছেন, সব নিয়ে গিয়েছেন। কিন্তু বিনিময়ে আমাদের কিছু দেননি। এটা ছিল আওয়ামী লীগ ও হাসিনা সরকারের ব্যর্থতা- যে তারা কিছু নিতে পারেনি।’

এখানে না থেমে দিল্লিকে হুমকি দিয়ে বলেন, ‘আমরা একশোভাগ  প্রতিশ্রুতিবদ্ধ, এটা আমাদের রাজনীতি। আমরা বাংলাদেশ নামে যে ভূ-অঞ্চলে বাস করি, এখানকার পুরো জলের ভাগ, আমাদের সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব ট্রেডের সব কিছু ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই।দেশের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে।’

 

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি