BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার লিস্টে SIR প্রক্রিয়ায় এম্যুনারেশন ফর্ম আপলোডের কাজ সময়ে শেষ করার জন্য মঙ্গলবার থেকেই বিএলওদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বিএলও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশের নির্বাচন কমিশন। ফর্ম ডিজিটাইজেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই মঙ্গলবার কলকাতা, উত্তর ও দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিদল। দেশের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে প্রতিনিধি দল । সেখানে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের ফর্ম ডিজিটাইজেশনের হাল দেখে রীতিমতো বিরক্ত প্রকাশ করল কমিশন।

কেন এই জেলাগুলিতে কাজ পিছিয়ে রয়েছে তা জানতে চান সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছ থেকেও। সেখানে বিএলওদের পরিকাঠামোগত সমস্যার কথা ওঠে তখন নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দেন সময়ে কাজ যদি শেষ করা না হয় তাহলে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব বিএলও এখনও মাত্র দু শতাংশ বা তারও কম অনলাইনে ফর্ম আপলোড করেছেন। তাদের সাহায্য করার জন্য অ্যাসিস্ট্যান্ট বিএলও নিয়োগ করে দ্রুত কাজ শেষ করতে হবে।

কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ মিলিয়ে ১১ বিধানসভা কেন্দ্রের মধ্যে জোড়াসাঁকো, মানিকতলা, কলকাতা বন্দরের মতো কেন্দ্রগুলিতে ডিজিটাইজেশনের কাজ সবচেয়ে পিছিয়ে রয়েছে। ডেপুটি নির্বাচন কমিশনের ক্ষোভের মুখে পড়ে বৈঠক শেষেই উত্তর কলকাতা, জোড়াসাঁকো, মানিকতলা, বেলেঘাটা, কাশীপুর সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত বিএলও নিয়োগ করা হয়। মানিকতলায় ২০ জন অ্যাসিস্ট্যান্ট বিএলও নিয়োগ করা হয়েছে। এদের আলাদা করে বিএলও  অ্যাপে লগইন করবেন না। এরা শুধু ফর্ম আপলোড করতে বিএলওদের সাহায্য করবেন। শুধু মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজ্যে ১,৯৭,৭১১ ভোটারদের থেকে সংগ্রহের পরে বিএলও-রা ডিজিটাইজ করে আপলোড করেছেন। 

রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, বিএলওদের অ্যাপে ফর্ম আপলোড করার জন্য সোমবার বেশ কয়েক ঘন্টা সমস্যা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই সেটা ঠিক হয়ে গিয়েছে। এখন কোনও সমস্যা নেই। 

বলিউডে ফের শোকের ছায়া, আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বছর শেষেই বিয়ের পিঁড়িতে মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি, সম্পন্ন বাগদান, পাত্র কে?

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯