চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রাজিলের বেলেমে COP30 সামিটে অগ্নিকাণ্ড, অসুস্থ ১৩

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এর প্রভাব পড়ছে পরিবেশের উপর। একাধিক সমস্যা সমাধান করতে কপ৩০ (COP30) সামিটের আয়োজন করা হয়েছিল ব্রাজিলের রাজধানী বেলেমে। সেই সামিটের অনুষ্ঠান মঞ্চে আগুন। অগ্নিকান্ডের পরে সামিটে অংশগ্রহণকারী সকলকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুনে যখন হয়েছেন ১৩ জন।

জানা গিয়েছে, চলতি মাসের ১০ তারিখে এই বৈঠক শুরু হয়। শুক্রবার বৈঠকের শেষ হওয়ার কথা ছিল। গোটা বিশ্বের প্রায় দুশো দেশের প্রতিনিধি এই সামিতে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার আচমকাই সভাস্থলে এক্সিবিশন পেভমেন্টে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। সভামঞ্চে দেওয়াল ও ছাদেও আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ করা হয়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়াহ হয়েছে হাসপাতালে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি মাইক্রোওয়েভ ওভেনে যান্ত্রিক গোলযোগের কারণেই আগুন লাগতে পারে। বন্ধ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই শ্বাসকষ্টে ভুগতে থাকেন। পরে সেই সভাস্থল থেকে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তারক্ষী এবং স্থানীয় দমকল বিভাগের তৎপরতায় আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। দমকল বিভাগ সূত্রে খবর, খুব কম সময়ে আগুন নেভানো হয়েছে। বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেসও। স্থানীয় সময় সন্ধে ৬টা নাগাদ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সামিটের প্রেসিডেন্সিয়াল কমিটির মিটিং বাতিল করা হয়। ফের কখন ওই বাতিল হওয়া মিটিংয়ের সময় নির্ধারণ করা হবে তা এখনও জানা যায়নি।

সভাপস্থলে পরীক্ষা করে দেখা হবে বলে জানা গিয়েছে। ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া সামিটে দুটি মূল বিষয়ের ওপরে নজর দেওয়া হয়েছিল। তারমধ্যে ছিল জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ভবিষ্যৎ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঘটা নানা সমস্যার হাত থেকে মুক্তি পেতে তহবিল কী ভাবে গড়া হবে। এই বৈঠক থেকে উঠে আসা নানা বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের সরকার তাদের জলবায়ু সংক্রান্ত নানা পরিকল্পনা নেবে। শুক্বার চূড়ান্ত বৈঠক হবে বলে জানা যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ