শিলিগুড়িতে ৪ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার তিন নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি : শহরের এক নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া তিন নাবালিকাকে চার দিন পর উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ঘটনায় উৎকণ্ঠার পর রবিবার স্বস্তি ফিরে এল পরিবারগুলিতে। গত ১৯ তারিখ বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মিলছিল না তিনজনের। বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানে যাচ্ছে বলে বাড়ি ছেড়েছিল তারা। এরপরই শুরু হয় রহস্য।হঠাৎ তিন কিশোরীর একসঙ্গে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। অপহরণ, মানব পাচার নাকি অন্য কিছু,এই প্রশ্নে শহরজুড়ে শুরু হয় জোর আলোচনা। উদ্বেগ বেড়ে যায় প্রশাসনিক মহলেও। সেই রাতে পরিবারের পক্ষ থেকে প্রধান নগর থানায় নিখোঁজদের সন্ধান চেয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে প্রধান নগর থানার (Pradhannagar P.S.)পুলিশ ও অ্যান্টি ক্রাইম উইং। শহরের একাধিক সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিভিন্ন যোগাযোগের সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান। অবশেষে রবিবার নিউ জলপাইগুড়ি স্টেশন(New Jalpaiguri P.S.) থেকে উদ্ধার করা হয় তিন নাবালিকাকে। পরে তাদের প্রধান নগর থানায় আনার পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।সূত্রের খবর, তিনজনই নিজেরাই হাওড়া চলে গিয়েছিল। তবে তারা সেখানে কেন গিয়েছিল, কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, অথবা আদৌ কারও প্ররোচনা ছিল কি না,তা তদন্ত করে দেখছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় ওই তিনজন অত্যন্ত সক্রিয় ছিল বলেও জানা গিয়েছে, যার সূত্রে নতুন দিক খুঁজছে তদন্তকারীরা।চার দিনের টানা দুশ্চিন্তার অবসান হওয়ায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তিন পরিবারের সদস্যরা। তবে ফিরে আসা তিন নাবালিকা সত্যি কথা বলছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ক্রমাগত শিলিগুড়ি থেকে নাবালিকা বা নারী পাচার চক্রের সক্রিয়তা হয়ে ওঠার ঘটনায় নজরদারি আরো জোরদার করছে পুলিশ।

‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

ঝালদায় বেআইনি তেলের কারবারে বড়সড় সাফল্য, গ্রেফতার ২

গরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

‘২০১৪ সালের পরেই ভারত জেগে উঠেছে’, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসায় তুষার কাপুর

২৪ বছর বাদে ইউনিটি কাপে জামাইকার মুখোমুখি ভারত

আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

লিচু দিয়ে এমন সুস্বাদু ৮ পদ বানানো যায় আগে জানতেন? রইল সহজ রেসিপি

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ