Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিয়েবাড়ির আনন্দ পরিণত বিষাদে, ছত্তিশগঢ়ে ট্রাকের সঙ্গে SUV’র সংঘর্ষে নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা ছত্তিশগঢ়ে। রাজ্যের জাঞ্জগির-চম্পা জেলায় একটি ট্রাকের সঙ্গে এসইউভি’র সংঘর্ষে পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে পুলিশ এই তথ্য জানিয়েছে। বুধবারের মধ্যরাতে জাঞ্জগির থানা এলাকার সুকলি গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সকলেই নওয়াগড়ের একটি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, একটি বিয়েবাড়ি থেকে ফিরছিল এসইউভিটি।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে এসইউভিটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা পাঁচ আরোহীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রাই প্রথম ছুটে আসেন। তারাই আহত তিনজনকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম বিশ্বনাথ দেওয়ানগান (৪৩), রাজেন্দ্র কাশ্যপ (২৭), পোমেশ্বর জলতারে (৩৩), ভূপেন্দ্র সাহু (৪০) এবং কমলানায়ন সাহু (২২)। দুর্ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। সংঘর্ষের কারণ এবং পরিস্থিতি নির্ধারণের জন্য পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। বিশেষ করে গভীর রাতে ভ্রমণ, বিয়েরবাড়ি থেকে ফেরার সময় সচেতনতা অবলম্বন করতে বলা হয়েছে।

এর আগে গুরুগ্রামের জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী থার ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে পাঁচজন নিহত হয়েছিলেন। ভোর সাড়ে ৪টের দিকে মহাসড়কের ৯ নম্বর এক্সিটের কাছে এই ঘটনা ঘটেছিল। মৃত ও আহতদের মধ্যে ছিলেন ছয়জনের একটি দল। তাঁদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন মহিলা। সকলেই উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামে কোনও কাজের জন্য এসেছিলেন।

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিবের পদে মনোজ কুমার আগরওয়াল, আগামী ৩১ জুলাই পর্যন্ত থাকবেন দায়িত্বে

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ