বাইডেনের অটোপেন স্বাক্ষরিত সব আদেশ বাতিল করলেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি:  মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন অটো পেন ব্যবহার করে জো বাইডেন যে সকল নথিতে স্বাক্ষর করেছিলেন সেই সমস্ত নথি এবং নির্বাহী আদেশ বাতিল করা হয়েছে। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্ট মারফত তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প লিখেছেন, “অটোপেন ব্যবহারের মাধ্যমে বাইডেন স্বাক্ষরিত যে কোনও নথি এখন থেকে বাতিল করা হল। এইসব নথির আর কোন কার্যকারিতা থাকছে না।” অটো পেন ব্যবহার করে এসব নথি তৈরিতে বাইডেন কাজে লাগিয়েছিলেন তাঁর প্রশাসনিক আধিকারিককে, সে কথা উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি এক কথায় তীব্র কটাক্ষ করেছেন বাইডেনকে। বলেছেন, “জো বাইডেন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের দিয়ে অবৈধভাবে এই সমস্ত নথি প্রস্তুত করেছেন, তিনি নিজ এই প্রক্রিয়ার সঙ্গে মোটেই যুক্ত ছিলেন না। বাইডেন যদি দাবি করেন যে তিনি এতে যুক্ত ছিলেন তবে তাঁকে ভুয়ো দাবির অভিযোগে আদালতে হাজির করা হবে।”

মার্কিন প্রেসিডেন্সি প্রজেক্টের তথ্য বলছে রাষ্ট্রপতি থাকাকালীন সর্বমোট ১৬২টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন বাইডেন। তবে এর কতগুলো অটোপেন ব্যবহার করে করা হয়েছিল, তা এখনও স্পষ্টভাবে প্রকাশ্যে আসেনি। প্রেসিডেন্ট পরিবর্তনের পর আগের প্রশাসনের নির্বাহী আদেশ বাতিল করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক নয়।

হোয়াইট হাউজ বলছে, দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ইতিমধ্যেই বাইডেনের অসংখ্য আদেশ বাতিল করেছিলেন। ২০ জানুয়ারি তারিখে ৭০ টি আদেশ বাতিল করেছিলেন তিনি। তারপর ১৪ মার্চ ১৯ টি আদেশ আদেশ বাতিল করা হয়।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন জো বাইডেন প্রশাসনিক ক্ষমতাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। একাধিক এমন নথিতে স্বাক্ষর করেছেন যা আসলে ছিল ক্ষমতার অপব্যবহার। তবে গত জুলাই মাসে এই অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিলেন। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরা বহু বছর ধরেই এই অটো পেন ব্যবহারের অধিকারী । ২০০৫ সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের বিচার বিভাগ বলেছিল রাষ্ট্রপতির পক্ষে বিল স্বাক্ষরে অটো পেন ব্যবহার করা আইনসম্মত।

ডোনাল্ড ট্রাম্পও যে এক্ষেত্রে ব্যতিক্রম তা কিন্তু নয়, তিনিও চলতি বছরের মার্চ মাসে নিজেই স্বীকার করেছিলেন যে কাগজপত্র স্বাক্ষরের জন্য তিনি অটোপেনের ব্যবহার করেছেন। এবার সকলের মনে প্রশ্ন আসতেই পারে এই অটোপেন আসলে কী? অটোপেন হল একটি রোবোটিক ডিভাইস যা একেবারে আসল কলম দিয়ে কোনও ব্যক্তির স্বাক্ষর হওয়ার মতোই কাজ করে। অর্থাৎ সই নকল করে। অটোপেনের স্বাক্ষর হয় একেবারে হাতে লেখা স্বাক্ষরের মতোই। এই অটোপেনের ব্যবহার করা হয় হাজার হাজার বিল একসঙ্গে সই করার সময়। 

স্বরূপনগরে গো – হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

স্মিতার মৃত্যুর পর রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর? মুখ খুললেন অভিনেতার ছেলে আর্য

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!