স্কুলপড়ুয়া কিশোরকে পিষে দিল লরির চাকা, সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা শহরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতায় পথদুর্ঘটনার শিকার স্কুলপড়ুয়া। বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যালস মোড়ে। জানা গিয়েছে, বছর বারোর ওই কিশোর বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল। আচমকা পিছন থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। মুহূর্তের মধ্যে রাস্তায় ছিটকে পড়ে পড়ুয়া। তারপরেই লরির চাকা পিষে দেয় কিশোরকে। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল চাঞ্চল্য। গুরুতর আহত অবস্থায় পড়ুয়াকে উদ্ধার করে বাইপাস সংলগ্ন এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গত সপ্তাহেই বাসের চাকায় বরানগরে পিষে গিয়েছিল এক স্কুলপড়ুয়া। এদিনও বেপরোয়া গতির শিকার হতে হয়েছে বছর বারোর কিশোরকে। বুধবার সকালে বাবার সঙ্গে বাইকে করে স্কুলে যাচ্ছিল ওই পড়ুয়া। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে সে। লরি এসে আচমকা ধাক্কা মারে বাইকটিকে। সঙ্গে সঙ্গে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে স্কুলপড়ুয়া। অভিযোগ, স্কুল পড়ুয়া পড়ে গিয়েছে দেখেও ঘাতক লরিটি দাঁড়ায়নি। তখনই চাকার নীচে চাপা পড়ে ওই কিশোর। কিন্তু স্থানীয়রা চালককে ধরে ফেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফুলবাগান থানার পুলিশ। স্থানীয়রাই লরি চালককে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, আহত কিশোর বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। প্রসঙ্গত, কলকাতার রাস্তায় বারবার পথ দুর্ঘটনার শিকার হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। ২০২৪ সালে সল্টলেক এবং বাঁশদ্রোণীতে পথদুর্ঘটনার বলি হতে হয় দুই ছাত্রকে। গত বছর নভেম্বরে সল্টলেকে দুটি বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছিল আয়ুষ পাইক নামে এক ছাত্রের। 

কিছুদিন আগেই একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় অরণ্য চক্রবর্তী নামেন বছর চোদ্দর এক স্কুল পড়ুয়ার। প্রতিদিনের মতো শুক্রবারও অরণ্য সকালে বিটি রোডের উপর দিয়ে সাইকেল চালিয়ে সিঁথিতে স্কুলে যাচ্ছিল। আচমকা ঘটে ছন্দপতন। রাস্তা পেরোচ্ছিল অরণ্য, সেই সময় পিছন দিক থেকে এসে সজোরে তার সাইকেলে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। রাস্তাতেই ছিটকে পড়ে অরণ্য। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। আরজি কর হাসপাতালের চিকিৎসকরা কিশোরকে মৃত ঘোষণা করেন।

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?