শহরে ফিরেই অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে ফিরেই মঙ্গলবার গায়ককে দেখতে গেলেন তিনি। হাসপাতালে গায়কের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তিনি। আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন গায়ক নচিকেতা। তড়িঘড়ি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল তাঁর। বুকে বসানো হয়েছে ২টি স্টেন্ট। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন গায়ক।

জানা গিয়েছে, কয়েকদিন ধরে টানা অনুষ্ঠান করছিলেন নচিকেতা। শরীরের ওপর ধকল ছিলই। শনিবার রাতে বুকে অস্বস্তি বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। সেই কারণে বুকে দুটি সেন্ট বসানো হয়েছে। রবিবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গায়কের অবস্থা এখন স্থিতিশীল। আগে অল্পবিস্তর অসুস্থতা থাকলেও হৃদরোগ ছিল না। শারীরিক অসুস্থতার কারণে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণেই ছিল তাঁর। কিন্তু বিগত কয়েক দিনে কাজের চাপ নিতে পারছিলেন না তিনি। শনিবারে অসুস্থ হয়ে পড়েন। রবিবার আসানসোলে একটি অনুষ্ঠান ছিল গায়কের। শারীরিক অসুস্থতার কারণেই সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

গায়কের আন্তসহায়ক আর্যদেব ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সব ঠিক থাকলে বুধবার কিংবা বৃহস্পতিবার নচিকেতা হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। গায়কের কন্যা ধানসিড়ি জানিয়েছেন, তাঁর বাবা আগের থেকে ভাল আছেন। তাঁর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। ভয়ের কিছু নেই। গায়ক সবার সঙ্গে কথা বলছেন। বই পড়ছেন। নিজে হাতে খাবারও খাচ্ছেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন। তবে তিনি গানের মঞ্চে ফিরতে চাইছেন। কিন্তু চিকিৎসকেরা তাঁকে আপাতত বিশ্রামে থাকতে বলেছেন।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা