‌প্যাটিস বিক্রেতাদের মারধর করেও মিলল জামিন, উল্টে আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দুত্বের পোস্টার বয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করে। আর ওই অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গত রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের সময় যে ঘটনা ঘটেছিল তার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ভিডিও এবং ছবির ভিত্তিতেই এই তিনজনকে চিহ্নিত করেন তদন্তকারীরা। আর তারপরই গ্রেফতার করা হয়। তবে আজই ধৃত তিনজনকে জামিন দিল কলকাতার ব্যাঙ্কশাল আদালত।

এদিকে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ওইদিন ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন দু’‌জন। একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল। অপরজন তপসিয়ার মহম্মদ সালাউদ্দিন। এখানেই কয়েকজন যুবক তাঁদের মারধর করে বলে অভিযোগ। কান ধরে ওঠবোস করানো থেকে শুরু করে বাক্সে থাকা সমস্ত প্যাটিস ফেলে দেয় বলে অভিযোগ উঠেছিল। তারপর এই ঘটনায় তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম—সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী। বুধরাত রাতে গ্রেফতার করা হয় তাদের। আর বৃহস্পতিবার এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্যকে জামিন দেওয়া হয়েছে। অভিযুক্তদের জামিন চেয়ে তাঁদের আইনজীবীর সওয়াল, গীতাপাঠের অনুষ্ঠানে ‘ভেজ প্যাটিস’ ভেঙে তাতে ‘চিকেন’ পেয়েছিলেন ক্রেতারা।

অন্যদিকে সরকারি আইনজীবীর সওয়াল, বিক্রেতাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। নিগ্রহ হওয়া বিক্রেতা শেখ রিয়াজুলের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ময়দান থানায়। গীতাপাঠের অনুষ্ঠানে আমিষ প্যাটিসকে নিরামিষ বলে চালানোর অভিযোগ তোলা হয়েছে। সৌমিকের বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়, স্বর্ণেন্দু অশোকনগরের বাসিন্দা এবং তরুণ হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা। ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন? এই প্রশ্ন তুলেই বেধড়ক মারধর করা হয় তাঁদের উপর বলে অভিযোগ। তবে অভিযুক্ত পক্ষের আইনজীবীদের দাবি, গত রবিবার ময়দানে গীতাপাঠের অনুষ্ঠান ছিল। সেখানে নিরামিষ প্যাটিস কিনতে চাওয়া হয়েছিল। কিন্তু প্যাটিস ভেঙে দেখা যায়, ভিতরে চিকেন আছে।

এছাড়া অভিযুক্ত পক্ষের আইনজীবীদের সওয়াল, এই মামলায় একটি ছাড়া, বাকি সব ধারা জামিনযোগ্য। ব্রিগেডে একটি জমায়েত ছিল। অনেক মানুষের মধ্যে ছিলেন অভিযুক্তরা। অভিযুক্ত সৌমিক গোলদার ক‍্যানসার আক্রান্ত এবং তাঁর একটি পা নেই। তিনজনকেই জামিন দেওয়া হোক বলে দাবি করা হয়েছিল। আদালত তিনজনকেই জামিন দিয়েছে। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার ভিডিও’‌র সূত্র ধরেই চিহ্নিত করা হয় সৌমিক, স্বর্ণেন্দু এবং তরুণকে। মারধর এমন পর্যায়ে গিয়েছিল যে, প্যাটিস বিক্রেতা রিজায়ুল আহত অবস্থায় এসএসকেএমে যান। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আগেই প্রতিবাদ করেছিল তৃণমূল ও সিপিএম।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২