বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁয় অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে পুলিশ – জনতা সংঘর্ষের ঘটনায় এক মহিলা সহ গ্রেফতার ৮। ধৃতদের মধ্যে একজন বিজেপির মণ্ডল সভাপতি।বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার(Banga P.S.) গাঁড়াপোতায় উচ্চ বালিকা বিদ্যালয়ের(Garapota Girl’s High School) অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে এক অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারী শ্লীলতাহানি করে। সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় ৮ ঘন্টা ধরে বিদ্যালয় প্রাঙ্গণে এবং বনগাঁ – বাগদা রাজ্য সড়কে বিক্ষোভ দেখান বিদ্যালয়ের ছাত্রী সহ অভিভাবক-অভিভাবিকারা এবং স্থানীয়রা।

বিদ্যালয়ের মধ্যে রীতিমত ভাঙচুর চালায় জনতা। সন্ধ্যা গড়াতেই দফায় দফায় পুলিশ এবং উত্তেজিত জনতার মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। উত্তেজিত জনতাকে হটাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে জনতা। বিক্ষোভকারীদের ছোঁড়া ইটে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এই ঘটনার এক বিজেপি নেতা ও এক মহিলা সহ মোট নয়জনকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর ধৃতদের বিরুদ্ধে, সরকারি সম্পত্তি নষ্ট, কর্তব্যরত পুলিশদের উপর হামলা, রাজ্য সড়ক অবরোধ এবং পুলিশি কাজে বাঁধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। তার মধ্যে আট জনকে ৭ দিনের জন্য নিজেদের হেপাজতে চেয়েছে পুলিশ।

জানা গেছে, বুধবার স্কুল শেষ হবার পর চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ৷ ওই কর্মীর নাম ট্যুরে সাধু ৷ জানাজানি হতেই স্কুলে স্থানীয়রা এসে বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর চালায় ৷ ওই অস্থায়ী কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা |অভিযোগ উত্তেজিত ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষজন ভাঙচুর চালায় এবং শাস্তির দাবিতে বনগাঁ বাগদা সড়কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ ওই অস্থায়ী কর্মীকে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয় পুলিশ । শুধু তাই নয় এলাকার মানুষ ওই অস্থায়ী স্কুলের কর্মীকে তাদের হাতে বিচারের জন্য ছেড়ে দেওয়ার দাবি জানায়। পরে এই ঘটনার জন্য স্কুলের প্রধান শিক্ষিকার নিঃশর্ত ক্ষমা দাবি করে তাঁরা। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ চলার পর বুধবার সন্ধ্যা নেমে আসে। পুলিশের পক্ষ থেকে বারবার অবরোধ তুলে নিতে অনুরোধ করা হয়। এদিকে বিক্ষোভকারীরা স্কুলের শিক্ষিকাদের বাড়ি যেতে বাধা দেয়। বাধ্য হয়ে পুলিশ বল প্রয়োগ করে।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির