মঙ্গলে প্রকাশিত হবে বঙ্গের খসড়া তালিকা, সোমেই দেখা যাচ্ছে BLO অ্যাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের খসড়া তালিকা। ১১ ডিসেম্বর ছিল এস আই আর-র ফর্ম জমা দেওয়ার শেষ দিন। SIR কাজ হয়ে যাওয়ার পর মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা। কিন্তু সেই তালিকা প্রকাশ হওয়ার আগেই বিএলও অ্যাপে চলে এসেছে। অর্থাৎ রাজ্যের ভোটার তালিকা ইতিমধ্যেই বিএলও অ্যাপে রয়েছে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, খসড়া তালিকা প্রকাশ হবার পরে সেখানে নাম রয়েছে কিনা তা জানতে হবে। কিভাবে তার যাচাই করা হবে সেটাও বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটাররা বি এল ওদের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করতে পারেন। পাশাপাশি কমিশনের ইসিআই নেট মোবাইল অ্যাপ থেকেও জানা যাবে। পাশাপাশি কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট ও রাজ্যের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট থেকেও নাম রয়েছে কিনা জানা যাবে।

জানা গিয়েছে, নির্দিষ্টি বুথ ধরে ধরে ভোটারদের তালিকা দেখা যাচ্ছে। শুধু যাঁরা সই করে জমা করেছেন, তাঁদের নামও খসড়া তালিকায় থাকবে বলে জানা যাচ্ছে। মৃত ভোটার, স্থানান্তরীত ভোটার ও নিখোঁজ ভোটারদের নামই এই তালিকা থকে বাদ দেওয়া হচ্ছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত এই সংখ্যাটি ছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন।

SIR নিয়ে রাজ্যজুড়ে ক্রমেই চড়েছে পারদ। তারমধ্যেই বিহারের মতো পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তথা SIR। বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করেছেন বিএলওরা (BLO)।  বাংলা সহ দেশের ১২টি রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলেছে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রথমে ৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বাড়ানো হয়েছে ১১ ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের প্রায় ৮১ হাজার বুথের কাজ করেছেন বিএলওরা। প্রথমে ফর্ম দিয়ে আসার পরে ফের ভোটারদের বাড়িতে গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহ করেছেন।  ৯ ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা ছিল খসড়া ভোটার তালিকা। সেই সময়ও বাড়ানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে তালিকা।

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা