চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতে বাড়িতে বানান মটরশুঁটি-পেঁয়াজকলির পোলাও-আলুর দম

নিজস্ব প্রতিনিধি : শীতকালে বাজারে গেলেই বিভিন্ন সব্জি দেখতে পাওয়া যায়। তারমধ্যে অন্যতম পেঁয়াজকলি ও মটরশুঁটি। শীতকালে রাতের খাবারে গরম গরম মটরশুঁটি-পেঁয়াজকলির পোলাও ও ঝাল ঝাল আলুর দম করলেই জমে যাবে।

প্রণালী- গোবিন্দভোগ আতপ চাল একটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার রিফাইন তেলে পেঁয়াজ ভেজে তুলে রাখতে হবে। ওই তেলে হাফ চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা (এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা) ফোড়ন দিতে হবে। এবার এতে মটরশুঁটি ও পেয়াজকলি দিয়ে নাড়তে হবে। ভালো করে তেল না বের হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। এবার এতে চাল দিয়ে নেড়ে চেড়ে ২কাপ জল দিয়ে কম আঁচে রান্না করতে হবে। ৭-৮টা কাজু বাদাম, এক টেবিল চামচ চারমগজ, ২ টেবিল চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিতে হবে। জল শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে।  পোলাওয়ের সঙ্গে বানিয়ে নিতে পারেন নিরামিষ আলুর দম।

মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে দু আধ খান করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো করে মুছে নিতে হবে। বেশ খানিকটা সরষের তেল গরম করে সামান্য নুন, হলুদ দিয়ে আলুগুলো ভাজতে হবে। এমন করে ভাজতে হবে আলু তাতে মোটামুটি ৬০% মত সেদ্ধ হয়ে যাবে। বাকি তেলে ছোট এলাচ, দারচিনি,  শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি, লবণ, চিনি, ১ চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। ৮-১০ টা কাজুবাদাম, চারমগজ , ২ টেবিল চামচ টকদই দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।  মশলা একটু কষিয়ে ভেজে রাখা আলু ,বাদামের পেস্ট, খুব সামান্য গরম জল, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবারে খানিকটা গরম জল দিয়ে আলু পারফেক্ট ভাবে সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিলেই রেডি।

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ