‘এটা অযোধ্যা নয়, কেউ বাবরি মসজিদের গায়ে আঁচড় কাটতে পারবে না’, হুঙ্কার হুমায়ুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলডাঙায় বাবরি মসজিদ গড়া নিয়ে ফের রণহুঙ্কার ছুড়লেন বিধায়ক হুমায়ুন কবীর। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমকে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, ‘এটা অযোধ্যা নয়। এটা মুর্শিদাবাদ। আমি চ্যালেঞ্জ করছি, এখানে কেউ এসে বাবরি মসজিদের গায়ে আঁচড়টুকু কাটতে পারবে না।’

বিধানসভা ভোটের মাত্র কয়েক মাস আগে নিজের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। নয়া দল গঠনের ঘোষণা করার পাশাপাশি ধর্মের বিষ ছড়িয়ে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের ক্ষেপিয়ে তুলতে বাবরি মসজিদ গড়ার কথাও জানিয়েছেন। গত ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধূলিস্যাতের বর্ষপূর্তির দিনেই বেলডাঙায় ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ২২ ডিসেম্বর তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে  নতুন দল গঠনের হুঙ্কার ছাড়লেও অবশ্য পিছিয়ে এসেছেন।

এদিন এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে বিদ্রোহী তৃণমূল বিধায়ক ফের দাবি করেছেন, আগামী ৩ বছরের মধ্যেই মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ নির্মাণ সম্পূর্ণ হবে। আচমকাই কেন বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত তা জানতে চাওয়া হলে হুমায়ুন বলেন, ‘১৯৯২ সালের ৬ ডিসেম্বর যেদিন অযোধ্যায় বাবরি মসজিদকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ গড়ে তুলব। বাবরের সঙ্গে আমার কোনও রক্তের সম্পর্ক নেই। তবুও অযোধ্যায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মুসলিমরা কতটা যন্ত্রণা ভোগ করেছেন, তা আমি ভালই উপলব্ধি করতে পেরেছি।’ ভোটের প্রচারে বেরিয়ে ‘আল্লাহু আকবর’ ধ্বনি তোলার পিছনে কোনও সমস্যা নেই বলেও দাবি করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটপ্রচারে যদি ‘জয় শ্রীরাম’ স্লোগান চলতে পারে, তাহলে ‘আল্লাহু আকবর’ বললে আপত্তি কোথায়?

অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা