‘অউর ক্যায়সে হো? প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন বক্সার, কি জবাব দিলেন মোদি?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খেল মহো‍ৎসবে প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে এক ভার্চুয়াল কথোপকথনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানার এক বক্সারের সঙ্গে তাঁর হাসি-মজা মিশ্রিত কথাবার্তার অংশ ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

কথোপকথনের সময়ে হরিয়ানার তরুণ বক্সার নীরজ উদ্দেশ্যে খানিকটা রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নীরজ, রাম-রাম’। ওই কথার প্রেক্ষিতে তরুণ বক্সার আচমকাই মোদিকে প্রশ্ন ছোড়েন, ‘অউর ক্যায়সে হো?’ খানিকটা হেসে প্রধানমন্ত্রী বলেন, ‘তেরে য্যায়সা হুঁ।’ সঙ্গে সঙ্গেই হাসির রোল ওঠে। এর পরে নীরজের উদ্দেশ্যে মোদি বলেন, ‘আচ্ছা নীরজ, ইয়ে নীরজ কা নাম সুনকর তুমহেঁ লগা হোগা, কি মেরা নাম নীরজ হ্যায় যো ম্যায় ভি নীরজ চোপড়া বন যাঁউ? জবাবে তরুণ বক্সার বলেন, ‘হ্যাঁ জি।’ এর পরেই নীরজকে নিজের সম্পর্কে কিছু বলার অনুরোধ জানান মোদি।

সেই অনুরোধ মেনে নীরজ বলতে থাকেন, ‘আমার নাম নীরজ। বাড়ি হরিয়ানার ডাঙরায়। বাবার নাম বলবান সিংহ। উনি এক সমবায় সমিতিতে চাকরি করেন। মা পুরোদস্তুর গৃহবধূ। ঘর-সংসার সামলান। আমো একজন বক্সার এবং জাতীয় পদক জিতেছি।’ কৌতুহল নিয়ে প্রধানমন্ত্রী জানতে চান, ‘আপনি মোবাইল ও ইন্টারনেটে কি বিশ্বের বড়-বড় খেলোয়াড়দের লড়াই দেখেন?’ জবাবে নীরজ বলেন, ‘বিশ্বের নামী-দামী খেলোয়াড়দের খেলা শুধু দেখি না। তাঁদের কাছ তেকে লড়াইয়ের কৌশলও শিখি। উদ্ধুদ্ধ হই।’ এর পর প্রধানমন্ত্রী জানতে চান-‘নীরজ, আমরা কি ধরে নিতে পারে, আগামী দিনে হরিয়ানার এক বক্সারের হাত ধরে দেস অলিম্পিকে সোনা জিতবে?’ খানিকটা সলজ্জ কণ্ঠে নীরজ জবাব দেন, ‘হ্যাঁ, জি, জরুর।’

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার

অজিতের মাকে শেষ বিদায় জানাতে তৃষাকে নিয়ে অভিনেতার বাড়িতে বিজয়

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

অজগরের ওপর শুয়ে একরত্তি মেয়ে, পরিবারের কাণ্ড দেখে ফুঁসছে নেটপাড়া

নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোলিং, অবশেষে মুখ খুললেন শোভিতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল

ত্রিপল ও ফুটবল চুরির অভিযোগে গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আশাবাদী হোটেল মালিকরা

পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই প্যারিসে বিশৃঙ্খলা, গ্রেফতার ৪১৬

অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে samsung galaxy s25 fe, বিস্তারিত জেনে নিন