Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতদিনের সদ্যজাতকে বিক্রির চেষ্টা মহারাষ্ট্রে, শিশু পাচার চক্রের পাঁচজনকে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার বড়সড় শিশু পাচার চক্রের হদিশ মিলল ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মহারাষ্ট্রে। আর তা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। কারণ শুক্রবার পুলিশ এমন চক্রকে ধরে ফেলেছে। পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের থানে পুলিশ একটি শিশু পাচার চক্রকে ধরেছে। যেখানে ৭ দিনের এক শিশুকে ৬ লক্ষ টাকায় বিক্রি করার চেষ্টা চলছিল। এই কাজে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা অপারেশন করা হয় অত্যন্ত গোপনভাবে। কারণ খবরটিও এসেছিল গোপন সূত্রে। সেই তথ্যের ভিত্তিতে ফাঁদ পাতে পুলিশ। আর তাতেই ধরা পড়ে যায় পাচারকারীরা।

এদিকে বুধবার রাতে বদলাপুর পশ্চিম এলাকার একটি হোটেলের কাছে পুলিশের মানব পাচার বিরোধী সেল একটি ফাঁদ পাতে। পুলিশ সূত্রে খবর, তাদের কাছে খবর আসে গোপন সূত্রে যে, শিশু বিক্রির চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্র একটি সদ্যজাতকে বিক্রি করতে চলেছে। তখন পুলিশের মানব পাচার বিরোধী সেল একজন ছদ্মবেশী ক্রেতাকে ব্যবহার করে। তারপর তাঁকে দিয়েই নিশ্চিত হয় ওই চক্র একটি নবজাতককে বিক্রি করার চেষ্টা করছে। তারপরই অপারেশনে নামা হয়। তখনই পুলিশের পাতা ফাঁদে পা দেয় চক্রের সদস্যরা। এদের এখন গ্রেফতার করে জেরা করা হচ্ছে।

অন্যদিকে ওই ছদ্মবেশী ক্রেতাকে ব্যবহার করে চক্রের সদস্যদের বিশ্বাস অর্জন করা হয়। তাই ইউপিআই লেনদেনের মাধ্যমে টোকেন মানি হিসেবে ওই চক্রকে ২০,০০০ টাকা দেওয়া হয়েছিল। আর বাকি ৫.৮ লক্ষ টাকা নগদে দেওয়ার কথা দেওয়া হয়। আর তারপর সামনে যায় ওই ছদ্মবেশী ক্রেতা। তখনই পুলিশ ঘিরে ফেলে শিশু পাচার চক্রকে। ওই পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে চুক্তি মতো আসা পাঁচজন পাচার চক্রের সদস্যকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল শঙ্কর সম্ভাজি মনোহর (৩৬), যে নগদ টাকা নিতে এসেছিল। রেশমা শাহাবুদ্দিন শেখ (৩৫), যে শিশুটিকে পেয়েছিল। ইগতপুরীর এজেন্ট নীতিন সম্ভাজি মনোহর (৩৩), শেখর গণেশ যাদব (৩৫) এবং আসিফ চাঁদ খান (২৭)।

এছাড়া এই পাচার চক্রে থাকা সাবিনা নামের ষষ্ঠ সহযোগী এখন পলাতক। তবে পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই বিষয়ে বদলাপুর (পশ্চিম) থানার একজন শীর্ষ পুলিশকর্তা বলেন, ‘‌এই চক্রটি ৬ লক্ষ টাকায় নবজাতককে বিক্রি করার জন্য ষড়যন্ত্র করেছিল। আমাদের সন্দেহ এটি নিঃসন্তান দম্পতিদের কাছে শিশু অপহরণ এবং বিক্রির সঙ্গে জড়িত আরও বৃহত্তর কেলেঙ্কারির অংশ। আমরা মাথাকে শনাক্ত করার চেষ্টা করছি। আমরা শিশুটির আসল মায়ের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। শিশুটিকে এখন বিশেষ কেয়ার হোমে স্থানান্তরিত করা হয়েছে। পাচারকারীদের কাছে নবজাতক সরবরাহের সঙ্গে হাসপাতাল বা নার্সিংহোমের একটি বৃহত্তর নেটওয়ার্ক জড়িত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।’‌

১৯ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি