Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাথায় খুন সহ একাধিক মামলা, পুরভোটের টিকিট পেতে আটদিনে তিনবার দলবদল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিখ্যাত এক সাবান প্রস্তুতকারী সংস্থার সেই বাণিজ্যিক বিজ্ঞাপন মনে আছে? যেখানে বলা হয়েছিল, ‘দাগ আচ্ছে হ্যায়’। রাজনীতিতেও আজকাল তাই ভোটের বৈতরণী পার হতে দাগিদের উপরেই ভরসা দাগ রাখছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। মহারাষ্ট্রের পুরভোটে ফের একবার তার প্রমাণ মিলল। আট দিনে দুই দল পাল্টে অবশেষে তিন নম্বর দলে এসে ভোটে লড়ার টিকিট নিশ্চিত করলেন খুন-সহ নানা গুরুতর অভিযোগে অভিযুক্ত এক অপরাধী নেতা।

ভাগ্যবান ওই নেতার নাম ময়ূর শিন্দে। সাভরকর নগর পুরসভার ভোটে ১৪ নম্বর ওয়ার্ড থেকে অজিত পওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস দলের হয়ে গত ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা দিয়েছেন তিনি। টিকিট পেতে ময়ূরের ডিগবাজি খেয়ে মুহুর্মুহু দল বদলানো দেখে অনেকেই থ মেরে গিয়েছেন। ২২ ডিসেম-বর পর্যন্ত তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্ডের দলের দাপুটে নেতা ছিলেন। কিন্তু দলীয় টিকিট পাবেন না তা বুঝতে পেরে ২৩ ডিসেম্বর ঢাকঢোল পিটিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। পদ্ম শিবিরের রাজ্য সভাপতি রবীন্দ্র চ্যবনের হাত ধরেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু পদ্মের টিকিট মিলবে না বুঝতে পেরে কালক্ষেপ করেননি। শেষ মুহুর্তে বিজেপি ছেড়ে অজিত পওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। এবার আর ব্যর্থ যায়নি তার মরিয়া প্রচেষ্টা। সাভারকর নগরের ১৪ নম্বর ওয়ার্ডের টিকিট হাতাতে সক্ষম হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর ফৌজদারি ধারায় মামলা রয়েছে ময়ূর শিন্দের বিরুদ্ধে। খুন, তোলাবাজি, খুনের চেষ্টার পাশাপাশি মকোকা (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট) আইনেও মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। ২০১৭ সালে তিনি শিবসেনা থেকে টিকিট পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ব্যর্থ হওয়ার পরে ত‍ৎকালীন অবিভক্ত শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে হুমকি দিয়ে গ্রেফতার হয়ে সংবাদপত্রের শিরোনামে এসেছিলেন।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত