Loading live market data...
Loading active stocks...
Connecting...

অ্যাশেজ সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাবেন অসি ওপেনার

Share:

নিজস্ব প্রতিনিধি : সিডনির টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার উসমান খাজা। ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন তিনি। সিডনিতে অ্যাশেজ সিরিজে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামছে অজিরা। তার আগেই নিজের ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা করেছেন উসমান খাজা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলন করে স্ত্রী ও দুই মেয়েকে রেখে অবসরের কথা ঘোষণা করেছেন খাজা। তিনি জানিয়েছেন, অ্যাশেজ সিরিজ খেলতে আসার সময় তাঁর মাথায় কাজ করছিল, এটাই হয়তো শেষ সিরিজ। স্ত্রী রেচেলের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন। এটাই বড় সুযোগ রয়েছে। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে অবসরের কথা জানিয়েছিলেন। সেই সময় তাঁকে জানানো হয়, ২০২৭ সালে ভারত সফরে তাঁকে রাখা হতে পারে।

তাঁর কথায়, সিডনি তাঁর অত্যন্ত পছন্দের জায়গা। সেখানে শেষ টেস্ট খেলে আবসর নিতে পারা তাঁর কাছে আলাদা অনুভূতি। অবসরের কথা ঘোষণা করার সময় তিনি আবেগপ্লুত হয়ে পড়েছিলেন। মর্যাদার সঙ্গে খেলা শেষ করতে পারছেন। এই সিরিজের শুরুটা বেশ কঠিন ছিল। অ্যাডিলেডে গিয়ে দেখেছিলেন তিনি একাদশে নেই। সেখান থেকেই সঙ্কেত পেয়েছিলেন, এবার সরে আসার সময় হয়েছে। এই সিডনির মাঠেই ২০১১ সালে অভিষেক হয়েছিল খাজার। ইংল্যান্ডের বিপক্ষেই খেলতে নেমেছিলেন তিনি। ওই একই মাঠ, ওকই প্রতিপক্ষের বিপক্ষে খেলে আন্তর্জাতিক পথচলা শেষ করতে চলেছেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘ সময় ধরে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন তিনি।

চলতি সিরিজে পার্থে চোট পেয়েছিলেন। সেই কারণে ব্রিসবেন টেস্ট থেকে বাদ পড়েছিলেন খাজা। অ্যাডিলেডের একাদশেও ছিলেন না। স্টিভ স্মিথ অসুস্থ হয়ে পড়ায় সুযোগ পেয়েছেন। এবার শেষ টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত