শীতের দুপুরে মিঠে রোদে বসে গরম ভারতের সঙ্গে ট্রাই করুন আড়মাছের রসা

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের দুপুর মানেই জমিয়ে খাওয়াদাওয়া। মিঠে রোদে বসে পরিবারের সকল সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়ার মজাই আলাদা।  জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এই সময়ে বাজারে পাওয়া যায় নানা সবজি, নানা ধরনে মাছ। হালকা পাল্টা ঝোলের জন্য সাধারণত রুই-কাতলা মাছকে বেছে নেওয়া হয়। তবে এই শীতের দুপুরে স্বাদ বদল করতে  বানিয়ে ফেলুন আড় মাছের রসা। গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দুর্দান্ত। কীভাবে বানাবেন রইল রেসিপি।

উপকরণ 

আড় মাছ: ৪-৫ টুকরো

পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

টম্যাটো বাটা: ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

গোটা জিরে: আধ চা চামচ

গরমমশলা গুঁড়ো: আধ চা চামচ

ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ

তেজপাতা: ১টি

শুকনো লঙ্কা: ১টি

সর্ষের তেল: ৪ টেবিল চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

নুন: পরিমাণমতো

চিনি: পরিমাণমতো

কাঁচালঙ্কা: ২টি

আলু: ২টি

পদ্ধতি

 প্রথমে মাছের টুকরো ভালো করে ধুয়ে  নুন-হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রাখুন। তারপর আলু ছাড়িয়ে লম্বা করে কেটে নিন। তারপর কড়াইতে তেল গরম করে আলু সোনালি করে ভেজে  নিন। এরপর ওই তেলে মাছ গুলো ভালো করে ভেজে নিন।   মাছ ভাজার তেলে তেজপাতা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে  দিয়ে দিন পেঁয়াজ বাটা।  নাড়াচাড়া করে আদা-রসুন দিয়ে দিন। এরপর ভালো করে কষাতে থাকুন। তারপর দিন সমস্য শুকনো মশলা গুলো।    ভালো করে মশলা কষে তেল ছেড়ে এলে দিয়ে দিন গরম জল।  ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ আর আলু দিয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখুন।  ঝোল ঘন হলে ধনেপাতা কুচি গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিন।   গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আড় মাছের রসা।

বৃহস্পতি, শুক্র ও চন্দ্রের সংযোগের কারণে ৬ রাশির জাতকদের সামনে সুবর্ণ সুযোগ

অযাচিত অর্থ আয় নাকি মানসিক বিষণ্ণতা, কেমন যাবে রবিবার ছুটির দিন?

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম