এই মুহূর্তে

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই কলকাতায় শুরু সিবিআই অভিযান। আজ, বৃহস্পতিবার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযান চালায় সিবিআই। শহরের ৫ জায়গায় সিবিআইয়ের তল্লাশি চলছে। নিউ আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই। ওখানে আবাসনের পাঁচ তলার ফ্ল্যাটে সিবিআই তল্লাশি অভিযান শুরু করে। কদিন আগে শহরে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। তা নিয়ে এখন রাজ্য–রাজনীতি তোলপাড়। সেই ঘটনা এখনও টাটকা। তার মধ্যেই এই সিবিআই হানা তাৎপর্যপূর্ণ।

এদিকে ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার ভোরে কলকাতা ও সংলগ্ন এলাকায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। আলিপুর নিউ রোড, নিউটাউন–সহ মোট পাঁচটি জায়গায় এই অভিযান চালানো হচ্ছে বলে সূত্রের খবর। তবে এখনও মোটা অঙ্কের কোনও টাকা সিবিআই পেয়েছে বলে জানা যায়নি। এই ব্যবসায়ীদের টাকার উৎস এবং কোথায় সরবরাহ করা হয়েছে তা জানতে নথি ঘেঁটে দেখছে সিবিআই আধিকারিকরা।

অন্যদিকে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা নাগাদ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছে যায় সিবিআইয়ের পাঁচটি পৃথক তদন্তকারী দলের অফিসাররা। তারপর সংশ্লিষ্ট এলাকাগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করে দেন তাঁরা। সিবিআই সূত্রে খবর, ব্যাঙ্কিং ব্যবস্থাকে ব্যবহার করে বড় অঙ্কের আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। এবার সেসব খতিয়ে দেখতেই এই অভিযান। এই টাকা হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে কিনা সেটা দেখতেই এই অভিযান বলে তদন্তকারী সংস্থার সূত্রে জানানো হয়েছে। তবে এই অভিযানে জোর চর্চা শুরু হয়েছে।

এছাড়া কলকাতায় ফের কেন্দ্রীয় গোয়েন্দাদের তৎপরতা দেখা দেওয়া আতঙ্কে রয়েছেন অনেকেই। কারণ কদিন আগে আইপ্যাকের অফিসে এবং কর্ণধারের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোটে মামলা গড়ায়। আর তারপরই শহরের বুকে পাঁচ জায়গায় একযোগে সিবিআই তল্লাশি আজকের সকালে সকলকে চমকে দিয়েছে। এখন বাংলায় বিধানসভা নির্বাচনের মরশুম। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা বাড়তি চর্চিত হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

‘ ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte