ভারতীয় হওয়ায় আইসিসির প্রতিনিধিকে ভিসা দিল না ইউনূস সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নিরাপত্তার কথা জানিয়েছে বাংলাদেশ জানিয়ে দিয়েছে ভারতের মাটিতে খেলতে আসবে না তাঁরা। ম্যাচ ভারতের বাইরে অন্য কোনও জায়গায় সরানোর কথা চিঠি লিখে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই বিষয়ে আলোচনা করতেই বাংলাদেশ সফরের কথা ছিল আইসিসি কর্তাদের। কিন্তু যার বাংলাদেশ যাওয়ার কথা তিনি ভারতীয় হওয়ার কারণে আইসিসির প্রতিনিধিকে ভিসা দিল না ইউনূস সরকার। এই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার (১৭ জানুয়ারী) একাই ঢাকায় আসেন। তাঁর তার সহকর্মী, ভারতীয় হওয়ায় তাঁর সময়মতো ভিসা নিশ্চিত হয়নি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টুর্নামেন্টের উপর কূটনৈতিক প্রভাব ও ক্রীড়া সংকট সমাধানের জন্য এই সফরকে আইসিসির “শেষ প্রচেষ্টা” হিসেবে দেখা হচ্ছে।  বিসিবি সূত্রে জানা গিয়েছে, ভারতের মাটিতে টি টিয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য নিরাপত্তা সংক্রান্ত যে কারণ দেখিয়েছেন বাংলাদেশ বোর্ড কর্তারা, তা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আইসিসির দুই সদস্যের শনিবার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় শেষ পর্যন্ত একজন আসতে পারছেন না। ঢাকায় বিসিবির সভাপতি সহ পরিচালকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গেও বৈঠক করবেন আইসিসির প্রতিনিধি। তবে তাঁর আসা যে অর্থহীন তা বুঝিয়ে দিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার মিঠু।  

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে উজ্জয়েনের মহাকালেশ্বর মন্দিরে বিরাট কোহলি 

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ভারতে টো টিয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে বাংলাদেশের খেলাগুলি শ্রীলঙ্কার মাটিতে আয়োজনেরও প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যেই দুই দফায় বিসিবির সঙ্গে কথা বলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কর্তারা। যদিও তাতে বরফ গলেনি। দুশমন ভারতের মাটিতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় রয়েছেন বিসিবির কর্তারা। এই পরিস্থিতিতে শেষ বারের মতো বোঝাতে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায়  আসার কথা ছিল আইসিসির নিরাপত্তা বিভাগের এক আধিকারিকের। তাঁকেই দেওয়া হল বাংলাদেশ আসার ভিসা। ভারতের মাটিতে কোনও ভাবেই বাংলাদেশ খেলবে না বলে শুক্রবার (১৬ জানুয়ারি) ফের একবার জানিয়ে দিয়েছেন বিসিবির অন্যতম পরিচালক ইফতেখার মিঠু। এই বিতর্কের মূলে রয়েছে বাংলাদেশ সরকার এবং বিসিবি তোলা নিরাপত্তা উদ্বেগ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শীর্ষ ক্রিকেট সংস্থাকে তাদের নির্ধারিত গ্রুপ-পর্বের ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য অনুরোধ করেছে। যদিও তাতে রাজি নয় আইসিসি। তাই নিয়ে কথা বলতেই এই সফরের কথা ছিল আইসিসির দুই কর্তার। বলা ভালো, এই টুর্নামেন্টের ভাগ্য নির্ভর করছে আইসিসি কর্মকর্তা অ্যান্ড্রু এফগ্রেভের উপর, যাকে বাংলাদেশকে মূল সময়সূচী মেনে চলতে রাজি করানোর উপায় খুঁজে বের করতে হবে।  

 

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ