নজরে গোয়া, ১৪ তারিখের ভোটের প্রচারে সৈকত রাজ্যে অভিষেক

পাখির চোখ গোয়া। ত্রিপুরার পর বিজেপি শাসিত রাজ্যে ক্ষমতা দখলের জন্য অগ্রসর হয়েছে তৃণমূল। ত্রিপুরায় সংগঠন বিস্তারে চেষ্টার পাশাপাশি গোয়াতেও লড়াই করছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখ গোয়া। ত্রিপুরার পর বিজেপি শাসিত রাজ্যে ক্ষমতা দখলের জন্য অগ্রসর হয়েছে তৃণমূল। ত্রিপুরায় সংগঠন বিস্তারে চেষ্টার পাশাপাশি গোয়াতেও লড়াই করছে তৃণমূল। আর সেই পশ্চিম ভারতের রাজ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি বিধানসভার ভোট। নানা কাজে ব্যস্ত থাকার জন্য গোয়ায় নির্বাচনী প্রচারে দলের হয়ে যেতে না পারলেও গুরুদায়িত্ব নিয়ে যাচ্ছেন অভিষেক। যেহেতু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনিই গোয়া নিয়ে প্রথম থেকেই লড়াই করছেন তাই নির্বাচনের গুরুদায়িত্ব সামলাতে সৈকত রাজ্যে যাচ্ছেন অভিষেক। বুধবার সন্ধ্যায় গিয়ে শুক্রবার রাতে ফের কলকাতায় ফিরবেন অভিষেক। রবিবার ফের সৈকত রাজ্যে যাবেন তিনি। 

সূত্রের খবর, বুধবার সন্ধ্যার বিমানেই গোয়ায় যাবেন সাংসদ। যেহেতু তৃণমূলের সাংগঠনিক নির্বাচন ছিল। তাই গোয়ায় ভোটের কাজের জন্য কিছুটা বিরতি নিয়েছিলেন অভিষেক। এদিন সেই নির্বাচন শেষ হয়ে যাওয়ায় আবার গোয়ায় উড়ে যাচ্ছেন ডায়মন্ডহারবারের সাংসদ। সঙ্গে থাকার কথা গোয়ায় দায়িত্বপ্রাপ্ত দুই সাংসদ সুস্মিতা দেব, মহুয়া মৈত্র ও সৌরভ চক্রবর্তী। যেহেতু দিল্লিতে বাজেট অধিবেশন চলছে তাই সৌগত রায় ও জহর সরকার গোয়ার দায়িত্ব পেয়েও যাচ্ছেন না। ৪০ আসনের গোয়ায় বিধানসভায় ভোট আগামী ১৪ ফেব্রুয়ারি। সেই দিকেই লক্ষ্য রেখেই প্রচার কৌশল সাজাচ্ছেন অভিষেক।

সূত্রের খবর, গোয়ায় একাধিক জেলায় প্রচার করবেন অভিষেক। যেহেতু করোনার কারণেই বিধিনিষেধ জারি করেই চলছে ভোটের প্রচার তাই কোভিড প্রটোকল মেনেই চলবেন অভিষেক। পানাজি, মাপুসা, কোঙ্কন, ভাস্কো-এর মত জায়গায় প্রচার সারবেন তৃণমূল সাংসদ।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট