আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের একটি আবাসন লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিনেতা ও স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার, যদিও গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছিল গত ১৮ জানুয়ারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন আন্ধেরির ওশিওয়ারা এলাকায় একটি আবাসনের দিকে মোট ৪ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবাসনের দ্বিতীয় তলায় বসবাস করেন লেখক পরিচালক নীরজ কুমার মিশ্র এবং চার তলায় থাকেন মডেল প্রতীক বেদ। গুলির শব্দ শুনে প্রথমে কেউ বুঝতে পারেননি কে বা কারা এই গুলিবর্ষণ করেছে। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। তদন্তে উঠে আসে অভিনেতা কমল আর খানের নাম। এরপর শুক্রবার তাঁকে তাঁর ষ্টুডিও থেকে আটক করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

পুলিশি জেরায় কমল আর খান গুলি চালানোর কথা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি,পেছনে কোনোরকম ক্ষতিকর উদ্দেশ্য ছিল না। অভিনেতা বলেন, তিনি নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরিষ্কার করার পর সেটি পরীক্ষা করছিলেন। কিন্তু প্রবল হওয়ার কারণে গুলির দিক পরিবর্তিত হয়ে আবাসনের দেওয়ালে লাগে।

অভিনেতা আরও জানান, বন্দুকটির বৈধ লাইসেন্স রয়েছে তাঁর কাছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র অসাবধানবশত নাকি অন্য কোনো উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কোনো ষড়যন্ত্র বা হুমকির যোগ রয়েছে কিনা সেটি তদন্তের আওতায় আনা হয়েছে। আপাতত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে মুম্বই পুলিশ।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক