‘‌কৃষি ও শিল্প চলবে, কারও জমি কেড়ে নয়’‌, সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার সিঙ্গুরের মাটিতে জনসভা করে বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এখানে প্রধানমন্ত্রী এসে সভা করলেও কোনও কাজের কথা যে বলেননি সেটাও তুলে ধরেন। এমনকী তাঁকে শুধু গালিগালাজ করে দিল্লি ফিরে গিয়েছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একইসঙ্গে সিঙ্গুর থেকেই শিল্পের বার্তা দিলেন তিনি। আজ রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, কৃষিজমি দখল করে নয়, কৃষির সঙ্গে সহাবস্থান করেই শিল্প হবে। এই নীতিতেই এগোচ্ছে রাজ্য সরকার।

এদিকে সিঙ্গুর তাঁর সবচেয়ে প্রিয় জায়গা। এখান থেকে আন্দোলন করেই জিতেছেন তিনি। আজ ভরা সভায় সে কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আবার লড়াই করার ডাক দেন তিনি। এখানের মাটি ছুঁয়েই আগামীদিনে নয়াদিল্লি যাবেন মুখ্যমন্ত্রী তা জানিয়ে দেন নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌সিঙ্গুরে ৮ একর জমির উপর ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়ে গিয়েছে। কৃষিও চলবে, শিল্পও চলবে। তবে তা কারও জমি কেড়ে নয়। আজ না হলে কাল তো আমি যাবই দিল্লি। দরকারে কোর্টে আমিও যাব। সব ডকুমেন্ট রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছেন।’‌

অন্যদিকে সিঙ্গুরে ৭৭ একর জমিতে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথাও জানান মুখ্যমন্ত্রী। সুতরাং শিল্পের দিশা দেন তিনি। যা প্রধানমন্ত্রীর সভা থেকে মেলেনি। রাজ্য বাজেটে মানুষের জন্য অনেক কথা থাকবে সে কথাও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌অ্যামাজন ও ফ্লিপকার্ট এখানে ওয়্যারহাউস তৈরি করছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আমরা মুখে বলি না, কাজে করি। সবাই আমার লড়াইয়ে থাকবেন তো? আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি। অনেক অত্যাচার সহ্য করেছি সিপিএম আমলে। বিজেপি গত ১০ বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আমাদের উন্নয়ন দেখছে, আর লুচির মতো ফুলছে।’‌

এছাড়া গত ১৮ জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেছেন প্রধানমন্ত্রী। বিজেপির অনেকেই আশা করেছিলেন, সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনও বার্তা দেবেন মোদি। তবে বাস্তবে সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনও কথা শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে। তাতে হতাশ হয়েছেন বিজেপি নেতারা এবং বাংলার মানুষ। আর এবার মুখ্যমন্ত্রী সিঙ্গুরে কথা দিলেন, ‘‌সিঙ্গুরের জমি ফিরিয়ে না দিলে আমি নিজেকে বাজি রেখেছিলাম। মরার জন্য তৈরি ছিলাম। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। জমি ফিরিয়ে দিয়েছি। তোমরা কী করেছো, একটা ইটও তো পোঁতোনি। শুধু মুখে বড় বড় বুলি? এই বুলি চলবে না বাংলায়। আমি মরে যাব, কিন্তু আমার কথার দাম আছে। কথা দিলে ১০০ শতাংশ রাখি। ডবল ইঞ্জিন সরকারের মতো জুমলা করি না। আমাদের সরকার মানুষের সরকার। দু’মাসে ৩২ লক্ষকে টাকা দিয়েছি। আগে ১২ লক্ষ পেয়েছিলেন। আজ আরও ২০ লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তি যাচ্ছে।’‌

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর