শেখ হাসিনার ভোট বয়কটের ডাকে সাড়া দিচ্ছেন না আওয়ামী লীগ নেতা-কর্মীরাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতার পরে এই প্রথম ওই নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগকে। তাই ভোট বয়কটের ডাক দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা তথা ‘পলাতক খুনি’ শেখ হাসিনা। তিনি আর্জি জানিয়েছেন, ‘নো বোট, নো ভোট’। অর্থা‍ৎ নৌকা (আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক) নেই, তাই ভোটেও নেই।’ কিন্তু তাঁর সেই ডাকে সাড়া দিচ্ছেন না বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ’১৮ বছর বাদে নির্বিঘ্নে ভোট দেওয়ার যে সুযোগ এসেছে তা ব্যবহার করা হবে। যিনি পরিবার আর ঘনিষ্ঠ নেতাদের নিয়ে নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে বহাল তবিয়তে রয়েছেন, তার কথা শোনার কোনও প্রয়োজন নেই।’ দেশে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের এমন সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার তুঙ্গে উঠেছে। আওয়ামী লীগ ভোটে না লড়তে পারায় মূলত লড়াই দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। দুই দলের শীর্ষ নেতারাই আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ভোট পেতে কোমর কষে ঝাঁপিয়েছেন। নিরীহ আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানও দাবি করেছেন, ‘২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে কোনও প্রতিশোধমূলক আচরণ করা হয়নি। কোনও আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়নি।’

রাজনৈতিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ২০ কোটি বাংলাদেশির মধ্যে কমপক্ষে ৭ কোটি আওয়ামী লীগের সমর্থক-কর্মী। শেখ হাসিনার পতনের পরে উপরের মহলের নেতারাই দেশ ছেড়ে পালিয়েছেন। আর দুই লক্ষাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী মিথ্যা মামলায় জেলের ঘানি টানছেন। কিন্তু কোটি-কোটি আওয়ামী লীগ নেতা-কর্মীরাই দেশেই রয়েছেন এবং আসন্ন ভোটে জয়-পরাকয়ের মূল চাবিকাঠি তাঁদের হাতেই থাকছে। ইতিমধ্যেই একাধিক জনমত সমীক্ষক সংস্থা আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা ভোট দেবেন কিনা, তা নিয়ে সমীক্ষা চালিয়েছিল। ওই সমীক্ষা বলছে, যেখানে নভেম্বরে মাত্র ২৩ শতাংশ আওয়ামী লীগ নেতা-কর্মী ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন, সেখানে জানুয়ারি মাসে ৭৬ শতাংশ আওয়ামী লীগ কর্মী-সমর্থক ভোটকেন্দ্রে যাওয়ার কথা জানিয়েছেন। শেখ হাসিনার ভোট বয়কটে সাড়া না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাঁরা বলেছেন, ‘ভোট না দিলেই আওয়ামী লীগ কর্মী হিসাবে নির্যাতনের মুখে পড়তে হবে। বনে থেকে কে বাঘের সঙ্গে লড়াই করতে চায় বলুন?’

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের