পোস্ট অফিসের মাধ্যমে পাখির পালক পাচারের চেষ্টা, গ্রেফতার আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনে থেকে দেখলে বোঝার উপায়ই নেই কার মনে কি চলছে বা কার ভিতরে কি রয়েছে। পোস্ট অফিসের মাধ্যমে সারা দিনে কত মানুষই দেশ-বিদেশের নানা প্রান্তে কত কিছুই পার্সেল পাঠান। তেমননি এক ব্যক্তি বড় বড় প্যাকেটে শাড়ি পার্সেল করার জন্য গিয়েছিছেন পোস্ট অফিসে। তবে তাঁকে দেখে সেখানকার কর্মীদের সন্দেহ হয়। প্যাকেট খুলে দেখানোর কথা বলতেই ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তারপর যা পাওয়া যায় তা দেখে হতবাক হয়ে যায় উপস্থিত সকলে। উপস্থিত পোস্ট অফিসের কর্মীরা তাঁকে পাকড়াও করে। তারপর জানা যায় ওই ব্যক্তি আন্তর্জাতিক মানের চোরাকাবারী। শাড়ির ভাঁজে ভাঁজে রঙিন পালক পাচারের চেষ্টা করছিলেন তিনি।

বিষয়টি গুরুতর দেখে খবর দেওয়া হয় থানায়।  পুলিশ জানিয়েছে, শাড়ির মধ্যে মাছরাঙার পালকের প্যাকেট ছিল।  পাচারের জন্য ওই পালক শাড়ির মধ্যে লুকিয়ে পার্সেল করা হচ্ছিল বলেই সন্দেহ পুলিশের।  সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে ঘটনাটি ঘটেছে । ঢোলাহাট থানার উত্তরাবাদের বাসিন্দা মিনাতুল্লাহ নেগাবন নামের এক ব্যক্তি  বড় বাক্স নিয়ে বারুইপুর পোস্ট অফিসে যান । তারপর পোস্ট অফিসে কর্মীদের বলেন তিনি  শাড়ি পার্সেল করে পাঠাতে চান। পোস্ট অফিসের কর্মীদের বড় বাক্স দেখে সন্দেহ হওয়ার কারণে মিনাতুল্লাহকে বাক্স খুলে দেখাতে বলেন কর্মীরা। বিষয়টি হাতের বাইরে যাচ্ছে বুঝতে পেরে সে পোস্ট অফিস ছেড়ে পালিয়ে যেতে চাইলে  তাঁকে ধরে ফেলেন কর্মীরা। 

আরও পড়ুন: I-PAC কাণ্ডে পিছিয়ে গেল ইডি মামলার শুনানি, নতুন দিন ধার্য করল সুপ্রিম কোর্ট

 বাক্স খোলার পরেই পোস্ট অফিসের কর্মীরা দেখেন শাড়ির ভাঁজে ভাঁজে ছোট ছোট প্যাকেটে ভর্তি করা রয়েছে মাছরাঙার পালক।  বারুইপুর থানায়  পুলিশ জানিয়েছে, পালক ভর্তি ৪১টি প্যাকেট উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে মিনাতুল্লাহকে। পুলিশের প্রাথমিক জেরায় অভিযুক্ত  জানিয়েছেন, তিনি বিহার থেকে এই পালক  এনেছিলেন।  তবে, তাঁর কথা  বিশ্বাসযোগ্য নয় বলে জানয়েছে পুলিশ। পুলিশের সন্দেহ এই পালক বিদেশে পাচার করার চেষ্টা চলছিল।   কোথা থেকে এই পালক আনা হয়েছে, কোথায় পাচারের চেষ্টা হচ্ছিল্‌  আর কারা এই পাচার চক্রের সঙ্গে জড়িত সব কিছুর তদন্ত শুরু করেছে পুলিশ। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ