পেশ হতে চলেছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট, কী কী চমক থাকতে চলেছে?

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পেশ হতে চলেছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট। ২০২১ সালের পর ২০২৬ সালেও একইভাবে পেশ হতে চলেছে রাজ্য বাজেট। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। সামনে নির্বাচন থাকার কারণে অন্তর্ভুক্তি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বৃহস্পতিবারের এই বাজেটে কি কি চমক থাকতে পারে সেই নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজ্য বিধানসভায় পেশ হবে বাজেট। লক্ষীর ভান্ডার থেকে একাধিক সামাজিক প্রকল্পের দিকে নজর থাকবে সকলের। দুপুর সাড়ে ১২ রাজ্যপালের ভাষণ দেবেন। তারপর দুপুর আড়াইটায় শেষ হবে অন্তর্বর্তীকালীন বাজেট।

জানা গিয়েছে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে ৫ ফেব্রুয়ারি হয়েছিল অন্তর্বর্তী বাজেট। দেখা গেল এই বছরও বিধানসভা নির্বাচনের আগে সেই ৫ ফেব্রুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে বাজেট পেশের জন্য। তৃণমূল বিধায়ক থেকে সাধারণ মানুষের নজর এই দিনের বাজেটে। ক্ষমতায় আসার পর থেকে একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন সেই প্রকল্পগুলোতে কতটা বিনিয়োগ হতে পারে সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে। সবথেকে বড় বিষয়টি হল লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের ওপর ভর করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক যুদ্ধই জয় করতে পেরেছেন। নতুন কোন জনমুখী প্রকল্প আসে কিনা সেই দিকেও তাকিয়ে রয়েছে। পাশাপাশি ডিএ নিয়ে কি ঘোষণা হয় সেই দিকে নজর রয়েছে সরকারি কর্মচারীদের। কারণ আজই সুপ্রিম কোর্টে রয়েছে ডিএ সংক্রান্ত মামলার রায়।

পাশাপাশি রাজ্য সরকারের রাজস্ব আদায়ে কতটা বৃদ্ধি পেয়েছে, ভিনগ্রহণ করার ক্ষেত্রে কতটা সম্ভাবনা তৈরি হয়েছে, আর্থিক বৃদ্ধির বিষয়ে গতি কেমন সবটাই এই দিনের বাজেট থেকে জানা যাবে।কেন্দ্রের বাজেটে বাংলার উল্লেখ সেভাবে না থাকা নিয়ে ভাবতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকে তিনি বলেছেন, কারো ভিক্ষা চায় না বাংলা। বাংলার মানুষের পাশে দাঁড়াবে রাজ্য সরকারি। এবার সেই বার্তার প্রভাব বাজেটে কতটা পড়ে সেটাই এখন দেখার। রাজ্যের সার্বিক বাজেট বরাদ্দ ৭ থেকে ৮% বৃদ্ধির জোড় সম্ভাবনা তৈরি হয়েছে। সবথেকে বড় প্রকল্প লক্ষীর ভান্ডারের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ও বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২১ সালের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার লক্ষ্মীর ভাণ্ডারে কত বরাদ্দ হয় সেটাই দেখার।  সেদিকেই নজর রয়েছে সব মহলের। 

 

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক