শুনানি শেষের আগে বাতিল ৫০ হাজার নাম, কারা রয়েছেন? কেন বাদ?

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR শুনানির শেষদিন শনিবার। তার আগেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৫০ হাজার ভোটারের নাম। আনম্যাপড ভোটারদের যাঁদের তলব করা হয়েছিল, তাঁদের মধ্যে অনেকেই শুনানি কেন্দ্রে আসেননি। তাঁদের হদিশও মিলছে না। এরপরেই তাঁদের নাম বাদের তালিকায় দেওয়া হয়েছে। বিভিন্ন তথ্যের ওপরে ভিত্তি করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে রাজ্য জুড়ে প্রায় ৩২ লক্ষের কাছাকাছি আনম্যাপড ভোটার রয়েছেন। শুনানিতে তাদের ডাক পড়লেও ১০% এর বেশি ভোটার হাজির হননি। এরপরে ঝআড়াই বাছাই করে বাদ দেওয়া হয়েছে তাদের নাম।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, অনম্যাপড ভোটারদের তালিকায় যাদের শুনানিতে ডেকে পাঠানো হয়েছে, তাদের অনেকেই হাজিরা দেননি। বিভিন্ন জেলার ইআরওদের থেকে এমন পঞ্চাশ হাজার নাম সামনে এসেছে। ফলে সরাসরি তাদের নাম বাদ যাবে। এখানেই শেষ নয়, অবৈধভাবে ভারতীয় পরিচয় পত্র নিয়ে ভারতের বসবাস করার জন্য অনেকের নাম পাওয়া গিয়েছে। ফরেনারস রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস সূত্রে সেই তথ্য পাওয়া গিয়েছে। নির্বাচন দপ্তর সূত্রে খবর সেই সংখ্যাও প্রায় তিন হাজার। তবে নির্বাচন কমিশন প্রথম থেকেই আশ্বাস দিয়ে আসছে কোন বৈধ ভোটার বাদ যাবে না। পাশাপাশি অবৈধ ভোটারের নামও তালিকায় রাখা হবে না।

বৃহস্পতিবার পর্যন্ত প্রায় এক কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। তারমধ্যে ১ কোটি ৩০ লক্ষ ভোটারের শুনানি ইতিমধ্যেই হয়ে গিয়েছে বাকি রয়েছেন এখনো ২ কোটি ১৯ লক্ষের বেশি মানুষের শুনানি বাকি রয়েছে।তথ্য যাচাইয়ের পরে ৮০ লক্ষ্যের নাম আপলোড করা হয়েছে। আনম্যাপড ভোটারদের মধ্যে প্রায় পঞ্চাশ হাজারের নাম বাদ দেওয়া হয়েছে। মূলত শুনানিতে না আসার কারণেই বাদ দেওয়া হয়েছে তাঁদের নাম।

সম্পত্তি যেন উপচে পড়ছে! মুম্বইয়ে ১২ কোটিতে আরও দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয়

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

বারাসত আদালতে ঢুকতেই দেবরাজকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুমুল উত্তেজনা

মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন সত্যি হচ্ছে ৮ বছরের মানুর

টালা প্রত্যয়ের উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের

বিয়ের ১৭ বছর বাদেও ঘর আলো করে আসেনি সন্তান, খোলা মঞ্চে যন্ত্রণা ব্যক্ত কৌতুকাভিনেতার

ছোঁয়া যাবে না মা তারা’কে, ভক্তদের দুঃসংবাদ শোনাল তারাপীঠ মন্দিরের নয়া কমিটি

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

কেতনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগে লুল্লা নগরের পাহাড়ে মহড়া দিয়েছিলেন সিয়া-চেতন

বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস, গ্রেফতার ১

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল ‘কালীঘাট তৃণমূল’