ভাতা বাড়লেও খুশি নন তৃণমূল বিরোধী আশা কর্মীরা,কাজকর্ম শিকেয় তুলে আন্দোলনে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বাজেটে মাসিক ভাতা ১ হাজার টাকা বাড়ানোর ঘোষণা করলেও তাতে সন্তুষ্ট নন আশাকর্মীরা। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি ও মৃত আশাকর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। এই ঘোষণাগুলি দীর্ঘ আন্দোলনের ফল বলেই দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ থেকেই যাচ্ছে। শুক্রবার সেই অসন্তোষ প্রকাশ পায় স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেওয়ার সময়। আন্দোলন ঘিরে এদিন স্বাস্থ্য ভবনে চত্বরে উত্তেজনাও ছড়িয়ে পড়ে।

আশাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বাজেটের মতোই রাজ্য বাজেটেও তাঁদের প্রতি বঞ্চনার মনোভাব স্পষ্ট। মাতৃত্বকালীন ছুটি ও মৃত আশাকর্মীর পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাঁদের প্রশ্ন, এতদিন পরে কেন এই দাবি মানা হল। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে আশাকর্মীদের জন্য ঠিক কত টাকা বরাদ্দ হচ্ছে এবং সেই অর্থ কোন কোন খাতে খরচ হচ্ছে, সে বিষয়েও স্বচ্ছতার দাবি তুলেছেন তাঁরা।

আরও পড়ুন: ‘ওর জন্য জেল খাটতেও রাজি’, নাবালক প্রেমিককে বিয়ে করে শ্রীঘরে ‘প্রেমিকা’

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন জানান, দাবি আদায়ের আন্দোলনে নামলেই রাজ্যের বিভিন্ন জায়গায় আশাকর্মীদের উপর প্রশাসনিক চাপ বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তিনি।

শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে শত শত আশাকর্মী স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হতে শুরু করেন। তবে বিক্ষোভ শুরুর আগেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে প্রায় ১০০ মিটার দূরে ব্যারিকেড বসিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। ব্যারিকেড সরানোর চেষ্টা ঘিরে পুলিশ ও আশাকর্মীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়, তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য ভবনে চত্বরে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী।

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশগ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

প্রয়াত নন্দলাল বসুর নাতি

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়