চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আর নিরাপদ নই’, হুমকির অভিযোগে জন্মভূমি ছাড়তে বাধ্য হলেন নদিয়ার বৃদ্ধ দম্পতি

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নিজেদের সারা জীবনের সঞ্জয় দিয়ে স্বপ্নের বাড়ি গড়েছিলেন এক বৃদ্ধ দম্পতি। সেই বাড়িতেই বাকি জীবনটা শান্তিতে কাটানোর আশা ছিল তাঁদের। কয়েক দশকের পরিশ্রমে গড়ে তোলা প্রায় কোটি টাকার সম্পত্তি ছিল তাঁদের একমাত্র সম্বল। কিন্তু শেষ পর্যন্ত সব মায়া কাটিয়ে চোখের জলে সেই ভিটে-মাটি ছেড়ে রাজ্য ছাড়তে বাধ্য হলেন নদিয়ার রানাঘাটের ঘটক দম্পতি। অভিযোগের চাপে প্রায় অর্ধেক দামে সম্পত্তি বিক্রি করে তাঁরা পাড়ি দিচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে।

রঞ্জিত ঘটক তাঁর স্ত্রী অঞ্জলি ঘটকের অভিযোগ, তৃণমূলের এক যুবনেতার লাগাতার হুমকি ও শারীরিক নির্যাতনের কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের দাবি বাড়ি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে মারধর, গালিগালাজ এমনকি খুনের হুমকিও দেওয়া হয়েছে। থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। বরং দিনের পর দিন অত্যাচার বেড়েই চলেছে। বাধ্য হয়ে শেষ সম্বলটুকুও বিক্রি করে অন্য রাজ্যে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: ২ কোটি টাকায় ডিজিটাল হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি, কী চমক থাকছে জানেন?

রঞ্জিত ঘটক জানান, প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ির সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হত এবং ভয় দেখানো হত। কান্নাজড়িত গলায় অঞ্জলি ঘটক বলেন, “জন্মভূমি, আত্মীয়স্বজন, পরিচিত পরিবেশ ছেড়ে যেতে কারও ইচ্ছে করে? কিন্তু আর কোনো উপায় ছিল না।”

রানাঘাট থানার নেকারির বাসিন্দা এই দম্পতির অভিযোগের তির প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক ও তাঁর সহযোগী মধু বিশ্বাসের দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দীপঙ্কর মোদক। তাঁর পাল্টা দাবি, ঘটক পরিবারই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে এবং বাড়ি ফাঁকা থাকার সুযোগে নগদ টাকা ও সোনা চুরি করেছে।

এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূলের একাংশের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন দলেরই নেতা জগদীশ মণ্ডল। অন্যদিকে বিজেপি নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তবে আতঙ্ক কাটেনি ঘটক পরিবারের, নিরাপত্তার আশায় তাঁরা ছাড়াই শ্রেয় মনে করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ