রাম–বাম জোটের ছবি উত্তরবঙ্গে!‌ বিজেপি সাংসদের সঙ্গে মঞ্চে প্রাক্তন ফব বিধায়ক, গুঞ্জন চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। সেখানে দুই বিরোধী দলকে এক আসনে আসতে দেখা গেল। এক, প্রধান বিরোধী দল বিজেপি। দুই, শূন্যে থাকা বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক। এই দুই দলের মধ্যে এবার সখ্যতা দেখা গেল। বিজেপির সাংসদের মঞ্চে দেখা গেল ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ককে। এই ঘটনা নিয়ে এখন গুঞ্জন চরমে উঠেছে। আগে বারবার অভিযোগ উঠেছে রাম–বাম গোপন আঁতাতের। এমনকী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামের ভোট রামে স্থানান্তরিত হওয়ায় শূন্যে পৌঁছে গিয়েছিল বামফ্রন্ট। আবার ২০২৬ সালের আগে এক মঞ্চে রাম–বাম দেখা যাওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। তাহলে কি আবার বামের ভোট স্থানান্তরিত হবে রামের ঝুলিতে?‌ উঠছে প্রশ্ন।

এদিকে বড় শরিক সিপিএমের সঙ্গে মতানৈক্যে গিয়েছে ফরওয়ার্ড ব্লক। সিপিএমের নেতাদের দেখা যাচ্ছে, একবার নৌশাদ সিদ্দিকীর গালে চুমু খেতে। আবার হুমায়ুন কবীরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে। এমনকী আসাদউদ্দিন ওয়াইসির দলের (‌মিম)‌ গালে চুমু খাচ্ছে। তাই ফোন করা হয়েছিল। তবে শরিক দল ফরওয়ার্ড ব্লক নিজেদের পৃথক অবস্থান দেখিয়ে দিল। আজ, রবিবার বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়কে। রেলের একটি অনুষ্ঠানে এসে হাজির হন তিনি। এখন বিধানসভা নির্বাচনের মুখে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে জলপাইগুড়িতে।

অন্যদিকে বড় শরিকের সঙ্গে মতপার্থক্য দেখালেও বিজেপির হাত ধরা মোটেই ভাল বার্তা বহন করছে না। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায় কি বিজেপিতে যোগ দেবেন?‌ এই প্রশ্নও উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, করোনাভাইরাসের সময় থেকে জলপাইগুড়ির রানিনগরে তিস্তা–তোর্সা এক্সপ্রেস এবং এনজেপি–বঙ্গাইগাও ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ তুলে দেওয়া হয়েছিল। সেটা আবার চালু হল আজ, রবিবার। এই অনুষ্ঠানে এসে বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়। তখন থেকেই চর্চা শুরু হয়েছে।

ঠিক কী বলেছেন ফরওয়ার্ড ব্লক নেতা?‌ বর্ষীয়ান এই বাম নেতার মুখে গেরুয়া সাংসদের প্রশংসার মধ্যে ‘নতুন’ গন্ধ পাচ্ছেন সকলে। উত্তরবঙ্গের রাজনীতিতে একদা দাপুটে নেতা গোবিন্দ রায়। তিনি বিতর্কিতও। ২০০১ সালে ফরওয়ার্ড ব্লকের টিকিটে জলপাইগুড়ির বিধায়ক হন। কিন্তু ২০০৬ এবং ২০১১ সালে দল প্রার্থী করলেও জিততে পারেননি। এমনকী ২০০৯ সালের লোকসভা নির্বাচনেও হেরে যান। আলু কেনা নিয়ে দুর্নীতিতে নাম জড়িয়ে পড়ে গোবিন্দ রায়ের। বাংলায় পালাবদলের পর থেকে জলপাইগুড়ির একাধিক বাম নেতা শিবির বদল করে জোড়াফুল অথবা পদ্মফুলে নাম লিখিয়েছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কি গেরুয়া পথেই পা বাড়াচ্ছেন গোবিন্দ? উত্তর দেবে সময়। তবে আজ গোবিন্দ রায় বলেন, ‘‌ফরওয়ার্ড ব্লক নেতা হিসেবে নয়, জলপাইগুড়ি নাগরিক মঞ্চের আহ্বায়ক হিসেবে রেলের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম। এটার সঙ্গে রাজনীতিকে জুড়ে দেওয়া সঠিক হবে না। সাংসদের উদ্যোগ খুবই ভাল হয়েছে।’‌

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি